প্রিয়াঙ্কা গান্ধির সংসদে যাওয়া উচিত, সওয়াল রবার্ট বাড্রার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের নানা প্রান্তের কোটি কোটি কংগ্রেস কর্মী-সমর্থরা এতদিন দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিতে এবার গলা মেলালেন খোদ রবার্ট বাড্রা। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় প্রিয়াঙ্কার সংসদে যাওয়া উচিত। ও সংসদে গেলে অনেক ভালো কাজ করবে।’ তবে সোনিয়া তনয়ার লোকসভায় নাকি রাজ্যসভায় যাওয়া উচিত, তা খোলসা করে বলেননি রবার্ট।

গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস রাজ্য নেতৃত্ব লোকসভা ভোটে প্রিয়াঙ্কাকে নিজেদের রাজ্য থেকে লড়ার জন্য প্রস্তাব দিয়ে আসছেন। তামিলনাডু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে কংগ্রেস নেতৃত্ব দলের শীর্ষ নেতৃত্বের কাছে রাজীব তনয়াকে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। যদিও ওই প্রস্তাব নিয়ে উচ্চবাচ্য করেনি কংগ্রেস হাইকম্যান্ড। বরং বার বার বলা হয়েছে, প্রিয়াঙ্কা চাইলেই তাঁকে ভোটে দাঁড় করানো হবে। যদিও রাজনীতিতে সক্রিয় হলেও সংসদীয় রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে রাজীব তনয়াকে খুব একটা আগ্রহী হতে দেখা যায়নি।

এদিন স্ত্রীর সংসদীয় রাজনীতিতে প্রবেশের পক্ষে সওয়াল করে রবার্ট বলেন, ‘প্রিয়াঙ্কা যদি সংসদে যান, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আশা করি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব প্রিয়াঙ্কার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে স্বীকার করবে এবং যথাযোগ্য সুযোগ দেবে।’ উল্লেখ্য, হিমাচল প্রদেশ ও কর্নাটকের বিধানসভা ভোটের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রিয়াঙ্কা। দুই রাজ্যে কংগ্রেসের সরকার গঠনের ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে বলেও স্বীকার করেন দলের রাজ্য নেতৃত্ব।

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে