জেএমএমের তারকা প্রচারকের তালিকায় ‘জেলবন্দি’ হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: আসন্ন লোকসভা ভোটের জন্য নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকের তালিকা জমা দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। তালিকায় দলের সুপ্রিমো শিবু সোরেন ছাড়াও নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাঁর স্ত্রী কল্পনা সোরেনের। এমনকি লোহারদাগা আসনে জোটসঙ্গী কংগ্রেসের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো বিষ্ণুপুরের জেএমএম বিধায়ক চামারা লিন্ডারও নাম রয়েছে। আর লোহারদাগায় জোট ধর্ম ভেঙে নির্দল হয়ে দাঁড়ানো বিষ্ণুপুরের বিধায়কের নাম থাকায় খানিকটা চটেছে কংগ্রেস নেতৃত্ব।

আসন্ন লোকসভা ভোটে ঝাড়খণ্ড ছাড়াও পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার ও অসমে প্রার্থী দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। পাঁচ রাজ্যে দলীয় প্রার্থী হয়ে যারা দাঁড়িয়েছেন তাদের হয়ে প্রচার চালানোর জন্য শনিবার ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ৪০ জন তারকা প্রচারকের নাম জমা দিয়েছে জেএমএম নেতৃত্ব। তালিকায় এক নম্বরে রয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম সুপ্রিমো শিবু সোরেনের নাম। অর্থা‍ৎ তিনিই লোকসভা ভোটে দলের প্রচারের নেতৃত্বে থাকছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নাম। অবৈধ খনি জমি বন্টন মামলায় গত ৩১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত তিন মাস ধরে রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে তাঁর পক্ষে ভোট প্রচার চালানো সম্ভব নয়। কিন্তু দল পাশে রয়েছে সেই বার্তা দিতেই তারকা প্রচারকদের তালিকায় হেমন্তকে রাখা হয়েছে। তারকা প্রচারকের তালিকায় রয়েছেন হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টা অভিষেক প্রসাদ পিন্টু। তাঁকেও জমি দুর্নীতি মামলায় একাধিকবার জেরা করেছে ইডি।   

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২