মহারাষ্ট্রে মহাসঙ্কট: সুপ্রিম কোর্টের দরজায় ধাক্কা শিন্ডে শিবিরের, দায়ের মামলা

ডেপুটি স্পিকারের রুলিংকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা, সোমে শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের মহাসঙ্কট এবার পৌঁছে গেল সু্প্রিম কোর্টে (Supreme Court)। আদালত সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরের দুই বিধায়ক পিটিশন ফাইল করেছেন। ডেপুটি স্পিকারের (deputy speaker) রুলিংকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয়েছে মামলা।

বিদ্রোহী ১৪ বিধায়কদের সদস্যপদ বাতিলের আর্জি জানিয়ে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার (deputy speaker) নরহরি জিরওয়ালের কাছে অনুরোধ জানান  শিবসেনা নেতা অজয় চৌধুরী। তাঁর দাবি মেনে ডেপুটি স্পিকার ওই ১৪ জন বিধায়কের (MLA) সদস্যপদ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। ডেপুটি স্পিকারের (deputy speaker) সিদ্ধান্তকে চ্যালেঞ্চ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় একনাথ শিন্ডে (Eknath Shinde)শিবির। দায়ের করা পিটিশনে জরুরী ভিত্তিতে আর্জির অনুরোধ করা হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  সর্বোচ্চ আদালত অনুরোধে সাড়া দিয়েছে। কাল সোমবার মামলার শুনানি। 

মহারাষ্ট্রের মহাসঙ্কটের প্রেক্ষিতে শিন্ডে শিবিরের সুপ্রিম কোর্টে ((Supreme Court) দারস্থ হওয়ার বিষয়টি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সোমবার সর্বোচ্চ আদালত কী রায় দেয় তার দিকে তাকিয়ে গোটা দেশ। এই খবর লেখা পর্যন্ত শিবসেনার তরফ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়নি। ধরে নেওয়া যেতে পারে, শিবসেনা সোমবার (Monday) সকালে জরুরী ভিত্তিতে পাল্টা পিটিশন দাখিল করবে। ব্যর্থ হলে শুনানি এক তরফা হয়ে যাবে। 

এদিকে, সময় যত গডা়চ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট আরও গভীর হচ্ছে। আদিত্য ঠাকরে জানিয়ে দিয়েছেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করেছে, দলে তাঁদের ঠাঁই হবে না। জল এখন কোন দিকে গড়ায়ে সেটাই দেখার। 

আরও পড়ুন  ‘গদ্দারদের কোনও ক্ষমা নয়’, শিন্ডে শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন আদিত্য ঠাকরে

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার