দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশভাগের ধাক্কায় বন্ধ হয়েছিল ভারত-বাংলাদের মধ্যে সচল থাকা বাণিজ্যিক নৌপথ।প্রায় সাত দশক পর সেই পথেই ফের পণ্যবাহী জাহাজের যাত্রা শুরু হল। অসমের  ডিব্রুগড়ের বগীবিল থেকে বাংলাদেশের ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানল  নিয়ে রওনা দিয়েছে একটি জাহাজ। এর মধ্য দিয়ে ঐতিহাসিক ডিব্রুগড়-ঢাকা নৌসংযোগ নতুন করে চালু হল।

সোমবার বগীবিল থেকে ডিএলবি পাতকাই জাহাজটির যাত্রার সূচনা করেন ভারতের নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড়ে বেড়ে ওঠা সোনোয়ালের কাছে এই যাত্রা শুধু বাণিজ্যিক নয়, পুরনো স্মৃতিরও প্রত্যাবর্তন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘আজ আবার একটি জাহাজ ডিব্রুগড় থেকে রওনা হচ্ছে। নদী কখনো আমাদের ব্যর্থ করেনি। কয়েক দশক ধরে যা ছিল না, তা হল একে পুনরুজ্জীবিত করার সদিচ্ছা।’ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘উত্তর-পূর্বাঞ্চল আর ভারতের প্রান্তসীমা নয়। এটি পূর্বের দিকে ভারতের প্রবেশদ্বার।’

জেনে নিন এই পথে বাণিজ্য সম্পর্কে 

ব্রিটিশ আমলে ডিব্রুগড় থেকে নদীপথে কলকাতা হয়ে চা, কাঠ ও কয়লা পরিবহন করা হত। ১৮৫৬ সালের মধ্যেই কলকাতা থেকে সরকারি স্টিমার ডিব্রুগড় পর্যন্ত চলাচল শুরু করেছিল। ১৯১৩ সালেও ব্রহ্মপুত্র দিয়ে নিয়মিত স্টিমার চলত। কিন্তু ১৯৪৭ সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া এই নৌপথ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে ১৯৫০ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতিপথ ও নদীর তলদেশে পরিবর্তন আসে। ১৯৫৪ সালে ডিব্রুগড় বন্দর থেকে নিয়মিত পণ্য বুকিং বন্ধ হয়। এরপর চা পরিবহনের ক্ষেত্রে রেলপথের ব্যবহার বাড়তে থাকায় ১৯৫৬ সালের ১৫ অক্টোবর ডিব্রুগড়ের স্টিমার ঘাটও বন্ধ হয়ে যায়।

এবার সেই পুরনো জলপথেই ফিরছে বাণিজ্যের সম্ভাবনা। নামরূপের আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডে তৈরি ৫৪০ টন মিথানল নিয়ে জাহাজটি ঢাকার পানগাঁও বন্দরের দিকে যাচ্ছে। প্রথমে ব্রহ্মপুত্রের জাতীয় জলপথ-২ ধরে প্রায় ৭৬৮ কিলোমিটার পাড়ি দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছবে। এরপর ভারত-বাংলাদেশ প্রটোকল রুট ব্যবহার করে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। বগীবিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত  জাহাজের যাত্রাপথ প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার। 

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের