বাড়ির মেঝে খুঁড়তেই মিলল শিবলিঙ্গ, মন্দিরের জন্য জমি দান মুসলিম পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শ্রাবণ মাস হল ভগবান শিবের উপাসনার জন্য সেরা সময়। এই মাসে সারা দেশের ভক্তরা ভোলানাথকে দুধ ও জলের অভিষেক করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন। এই শ্রাবণ মাসেই পূর্ব উত্তর প্রদেশের চান্দৌলি জেলার এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

আলীনগর থানা এলাকার ধাপ্রি গ্রামে এক মুসলিম পরিবার জমি খনপ্ন করছিলেন। সেই সময় মাটির নীচ থেকে পাওয়া যায় এক শিবলিঙ্গ। মাটি খুঁড়ে শিবলিঙ্গ উদ্ধার হয়েছে, এই খবর রটতেই গ্রামে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কিছুক্ষণের মধ্যেই শত শত গ্রামবাসী সেখানে জড়ো হতে শুরু করেন। শিবলিঙ্গ সম্পর্কে তথ্য হাওয়ার চেয়ে আগে ছড়িয়ে পড়ে। তারপর শ্রাবণ মাসের সোমবার মহাদেবের জলাভিষেক করতে ওই মুসলিম পরিবারটির বাড়িতেই জড়ো হন সকলে। পুলিশ প্রশাসনের কাছে খবর যেতে কোনওরকম সাম্প্রদায়িক অশান্তি এড়াতে তারা ভারী পুলিশ বাহিনী মোতায়েন করে।

ধাপ্রি গ্রামের বাসিন্দা সাকলাইন হায়দার নিজের জমির একটি অংশ তার আত্মীয় আখতার আনসারিকে লিখে দেন। ১১ বিঘার জমির কিছু অংশ পেয়ে বারাণসীর বাসিন্দা আখতার আনসারি দু’দিন আগে সীমানা প্রাচীরের ভিত খনন শুরু করেছিলেন। ২৫ জুলাই সন্ধ্যায়, শ্রমিকরা যখন মাটি খনন করছিলেন, হঠাৎ মাটির ভেতরে একটি গোলাকার পাথরের মতো মূর্তি দেখা দেয়। কাছে গিয়ে ভাল করে দেখলে দেখা যায়, মূর্তিটি কোনও সাধারণ পাথর নয়, বরং একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি কেবল পূর্ণ আকারেই ছিল না, গ্রামবাসীরা মাটি থেকে উত্থিত লিঙ্গ দেখার পর বোঝেন যে এটি কোনও সাধারণ প্রতীক নয়। এই শিবলিঙ্গ বহু প্রাচীন।

শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ধাপ্রি এবং আশেপাশের গ্রামগুলি থেকে ভিড় বাড়তে থাকে ভক্তদের। ভোজন কীর্তনে জলাভিষেক করে আরাধনা শুরু হয় মহাদেবের। ঘটনার সংবেদনশীলতা অনুভব করে, প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীরা শিবলিঙ্গটি পাওয়া গিয়েছে সেখানে একটি মন্দির নির্মাণের দাবি জানিইয়েছে। সাকলাইন হায়দার এবং তাঁর পরিবার এতে সহমত পোষণ করেছেন। জানিয়েছেন, তাঁরা মন্দির নির্মাণের জন্য তাদের জমি থেকে এক বিঘা জমি দান করবেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাকলাইন বলেন, ” আমি এই গ্রামের বাসিন্দা, আমার পূর্বপুরুষরাও এখানে থাকতেন। আমাদের বাড়ির কাছেই একটি ইমামবাড়াও রয়েছে। যখন আমরা জানতে পারলাম যে আমাদের জমিতে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, তখন আমরা পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই মন্দির নির্মাণের জন্য এক বিঘা জমি দান করব। এটি আমাদের বিশ্বাস এবং ভ্রাতৃত্বের সঙ্গে সম্পর্কিত একটি সিদ্ধান্ত।”

সাকলাইনের সিদ্ধান্তে খুশি গ্রামবাসীও। ধাপ্রি গ্রামের বাসিন্দা নীরজ ত্রিপাঠী বলেন, “আমরা ওদের ত্যাগের চেতনাকে সম্মান করি। ওরা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্প্রীতির প্রতীক।” এদিকে, গ্রামবাসী সন্দীপ সিং বলেন যে, “শিবলিঙ্গের আকৃতি খুবই আশ্চর্যজনক। গ্রামবাসীরা মনে করছি এটি বাবা বৈজনাথের রূপের সঙ্গে সম্পর্কিত কোনও পৌরাণিক রূপ হতে পারে। এখন প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে জলাভিষেক করতে আসছেন। মহিলারা ভজন ও কীর্তন গাইছেন। এই স্থানটি এখন বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক