মুলায়ম পরিবারে ফের ভাঙন, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীকে সমর্থন শিবপালের

শুক্রবার রাতে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন শিবপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ফের মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) পরিবারে ফের ভাঙন। অখিলেশ যাদবের (Akhilesh Yadav) নেতৃত্বে সমাজবাদী পার্টি (Samajwadi Party) রাষ্ট্রপতি ভোটে (Presidential Poll) বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিংকে (Yashwant Sinha) সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। ভাইপোর সেই সিদ্ধান্তকে রাজনৈতিক অপরিপক্কতা আখ্যা দিয়ে শনিবার বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) সমর্থনের কথা ঘোষণা করেছেন মুলায়ম সিংয়ের ছোট ভাই শিবপাল সিং যাদব (Shivpal Singh Yadav)। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘শুক্রবার রাতে এনডিএ প্রার্থীর সমর্থনে আয়োজিত নৈশভোজে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমার কাছে ব্যক্তিগতভাবে সমর্থন চেয়েছেন দ্রৌপদী মুর্মু। আমি সিদ্ধান্ত নিয়েছে, তাঁকেই ভোট দেব।’

বিধানসভা ভোটের পর থেকেই অখিলেশ যাদবের সঙ্গে শিবপাল সিং যাদবের সম্পর্কের দুরত্ব বেড়েছে। সমাজবাদী পার্টির প্রতীকে ভোটে জিতলেও দলের কোনও বৈঠকে কাকা-কে ডাকছেন না মুলায়ম পুত্র। আর তাতে তীব্র ক্ষুব্ধ। অখিলেশকে সবক শেখাতে গত মাস দুয়েক ধরেই বিজেপি’র সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন তিনি। মুলায়ম পরিবারে ভাঙন ধরাতে শিবপাল সিংকে যোগী মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হতে পারে বলেও জল্পনা চলছে। সেই জল্পনাতে ইন্ধন জুগিয়ে শুক্রবার রাতে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন শিবপাল।

এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রতীকে জিতলেও দলের কোনও বৈঠকে ডাকা হয় না। অখিলেশ (Akhilesh Yadav) অপরিণত রাজনীতির কারণে একের পর এক জোট সঙ্গী (Alliance Partner) সমাজবাদী পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে। যদি আমার পরামর্শ নিত, তাহলে উত্তরপ্রদেশে দলের হাল এমন করুণ হত না।’

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান