‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছয় বছর আগে ২০২০ সালে দিল্লি দাঙ্গার সময় দাঙ্গাকারীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) আধিকারিক অঙ্কিত শর্মা। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন-সহ পাঁচ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে দিল্লির কড়কড়ডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক  বিচারক প্রবীণ সিনহা। তবে প্রাক্তন আপ নেতা তাহির হুসেন ও সঙ্গীদের এমন সাজায় খুশি নন খুন হওয়া অঙ্কিত শর্মার ভাই অঙ্কুর শর্মা। তাঁর কথায়, ‘তাহির হোসেনের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।’

রায় ঘোষণার পরে এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে নিহত আইবি অফিসার অঙ্কিত শর্মার ভাই অঙ্কুর বলেন, ‘প্রথম থেকেই আমাদের দাবি ছিল, আদালত যেন মামলাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম ঘটনা’ হিসেবে বিবেচনা করে এবং দোষীদের কঠোরতম শাস্তি দেয়। আমরা চেয়েছিলাম অপরাধীদের  মৃত্যুদণ্ড হোক। এমন একটি দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে অন্য কারও সাথে এমন ঘটনা আর না ঘটে।’ নিহত ভাইকে ন্যায়বিচার পাইয়ে দিতে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও লড়াই চালাবেন বলে জানিয়ে দিয়েছেন অঙ্কুর। তাঁর কথায়, ‘মামলাটি যখন দিল্লি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাবে, তখন আমরা চাই আমার ভাই সেখানেও ন্যায়বিচার পাক এবং দোষী ব্যক্তি কঠোরতম সাজা ভোগ করুক।’

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন ঘিরে ২০২০ সালে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী দিল্লির উত্তর-পূর্বাংশ। দুই ধর্মীয় গোষ্ঠীর সংঘর্ষে একাধিক যানবাহন-দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারান ৫৩ জন। বহু মানুষ ভিটেমাটি হারান। ওই দাঙ্গা চলার সময়ে ২৫ ফেব্রুয়ারি খুন হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) আধিকারিক অঙ্কিত শর্মা। ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির এক নালা থেকে উদ্ধার হয় অঙ্কিতের রক্তাক্ত দেহ। এর পর দয়ালপুর থানায় ছেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মামলা দায়ের করেন অঙ্কিতের বাবা রবিন্দর কুমার। ময়নাতদন্তে উঠে আসে, ধারালো অস্ত্রের আঘাতেই প্রাণ হারিয়েছেন অঙ্কিত। তাঁর সারা শরীরে ধারালো অস্ত্রের ৫১টি আঘাতের চিহ্ন ছিল। মাথা, শরীর, বুক এবং কোমরে গভীর ক্ষতের চিহ্ন দেখতে পেয়েছিলেন ময়নাতদন্তের চিকি‍ৎসকরা। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন-সহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ। গত ১৩ জুলাই মামলায় প্রাক্তন কাউন্সিলর তথা আম আদমি পার্টির নেতা  তাহির হুসেন সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিলেন কড়কড়ডুমা আদালতের বিচারক। তাহির ছাড়া বাকিরা হলেন-জাভেদ, আনাস, নাজিম ও কাশিম। অভিযুক্ত বাকি ছয়জনকে খালাস দেওয়া হয়। দোষী সাব্যস্ত করার ১৮ দিন বাদে রায় ঘোষণা হল।

এদিন রায় দিতে গিয়ে কড়কড়ডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিনহা বলেন, ‘‘অঙ্কিত শর্মাকে যেভাবে হত্যা করা হয়েছিল, তা ছিল চরম নৃশংসতার উদাহরণ। খুন করেই বর্বরতা শেষ হয়নি।পশুর মতো করে দেহ টেনে নিয়ে নর্দমায় ফেলা হয়েছিল। এই অপরাধ বিরলতম অপরাধের পর্যায়ে পড়ে। যা সমস্ত ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছে। ওই বর্বরতায় গা গুলিয়ে ওঠে। অসুস্থ লাগে।’ তাঁর কথায়, ‘দোষীদের দাবি, তাঁরা তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে। সেই আবেদনকে ছাপিয়ে যায় অপরাধের ভয়াবহতা।’

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?