Mahakumbh Stampede: নিখোঁজ শ্বশুরকে পাগলের মতো খুঁজছেন বাংলার সনাতন

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত এক সঙ্গেই ছিলেন। কিন্তু ভিড়ের চাপে ছিটকে আলাদা হয়ে গিয়েছিলেন শ্বশুর-জামাই। তার পরেই ঘটেছে পদপিষ্টের মতো মর্মান্তিক ঘটনা। যাতে প্রাণ হারিয়েছেন ১০ পূণ্যার্থী। ওই মর্মান্তিক ঘটনার পরেই কপালে দুঃশ্চিন্তার ভাঁজ প্রকট হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আস সনাতনের। হাতের কাছে যাকে পাচ্ছেন তাকে দেখাচ্ছেন, মোবাইলে থাকা শ্বশুরের ছবি। একরাশ উদ্বেগ ভরা কণ্ঠে জানতে চেয়েছেন, ‘এনাকে দেখেছেন।’ না-কারও কাছ থেকে সদুত্তর মেলেনি। সময় যত গড়াচ্ছে ততই এক অজানা আশঙ্কায় প্রচণ্ড শীতেও দরদর করে ঘামছেন সনাতন।

অমৃতের সন্ধানে শ্বশুর ও ভাইকে নিয়ে পূণ্যস্নান করতে মহাকুম্ভে হাজির হয়েছিলেন সনাতন। মঙ্গলবার রাত বারোটা নাগাদ তিনজনেই অমৃত স্নানের জন্য পৌঁছে গিয়েছিলেন সঙ্গন তটে। আর তখনই আছড়ে পড়ল জনসমুদ্রের ঢেউ। আর সেই ঢেউয়ে ছিটকে গেলেন সনাতন। ততক্ষণে পদপিষ্টের ঘটনায় একের পর এক পূণ্যার্থীর মৃত্যুর খবর কানে পৌঁছেছে সনাতনের। নিখোঁজ শ্বশুরের সন্ধানে প্রথমে মেলা চত্বর আতিপাতি করে খোঁজা শুরু করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি।

এর পর শ্বশুরের খোঁজে ঢুঁ মারতে শুরু করেন বিভিন্ন হাসপাতালগুলিতে। পদপিষ্টে আহতদের পরিবারের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের মোবাইলে থাকা শ্বশুরের ছবি দেখিয়ে জানতে চেয়েছেন, ‘দেখেছেন এনাকে?’ কিন্তু কেউ কোনও সদুত্তর দিতে পারেননি। এর পর থানাতেও ছুটেছিলেন সনাতন। কিন্তু সেখানেও নিখোঁজ শ্বশুরকে নিয়ে কোনও সুখবর পাননি। ঘুরতে-ঘুরতে কার্যত ক্লান্ত হয়ে পড়েছেন। সময় যত গড়াচ্ছে, ততই হরত-পা বরফ শীতল হয়ে আসছে সনাতন। জলজ্যান্ত মানুষটি কর্পূরের মতো কোথায় উবে গেলেন, ভেবেই কুলকিনারা পাচ্ছেন না। বাড়িতে ফিরে গিয়ে নিজের স্ত্রী কিংবা শ্বশুরবাড়ির লোকদের কাছে কী কৈফিয়‍ৎ দেবেন, তা ভেবেই আকুল। কেননা, তাঁর ভরসাতেই যে মহাকুম্ভে অমৃতের সন্ধানে এসেছিলেন শ্বশুরমশায়।

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের