অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বিদ্ধ ‘কামসূত্র’ গার্ল শ্বেতা মেননকে ‘রক্ষাকবচ’ দিল কেরল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: বাণিজ্যিক বিজ্ঞাপন ও মালায়ালি ছবিতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বিদ্ধ ‘কামসূত্র’ গার্ল শ্বেতা মেননকে ‘রক্ষাকবচ’ দিল কেরল হাইকোর্ট। মালায়ালি অভিনেত্রীর আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ অগস্ট) কেরল হাইকোর্টের বিচারপতি ভি জি অরুণ অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের এফআইআরের ভিত্তিতে চলা তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে রাজ্য সরকার ও শ্বেতার বিরুদ্ধে মামলা দায়েরকারী সমাজকর্মী মার্টিন মেনাচেরিকেও নোটিশ দিয়েছেন। ।

‘কামসূত্র’ কন্ডোমের বিজ্ঞাপনের দৌলতে খ্যাতি পাওয়া মালায়ালি অভিনেত্রী শ্বেতা মেননের বিরুদ্ধে এনার্কুলামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী মার্টিন মেনাচেরি। তাঁর অভিযোগ ‘মালায়ালি অভিনেত্রী শ্বেতা মেনন শুধু ‘কামসূত্র’ কন্ডোমের বিজ্ঞাপনেই অংশ নেননি, বেশ কয়েকটি যৌন উত্তেজক ও অশ্লীল ছবিতেও অভিনয় করেছেন। বিশেষ করে শ্বেতা অভিনীত ‘রতিনির্বেদম’, ‘পালেরি মানিকিয়াম’, ‘কালিমান্নু’-র মতো ছবি অশ্লীলতায় ভরা এবং তরুণ ও যুব প্রজন্মকে বিপথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র বাণিজ্যক লাভের কথা ভেবেই ওই সমস্ত ছবিতে অশ্লীল ও অশোভন দৃশ্য রাখা হয়েছে। সমাজকর্মী মার্টিন মেনাচেরির আর্জির প্রেক্ষিতে এনার্কুলাম আদালতের বিচারক পুলিশকে অবিলম্বে এফআইআর দায়ের করে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ওই তদন্তের রিপোর্ট আদালতেও পেশ করতে বলেছেন। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শ্বেতা। তাঁর বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন। যদিও এদিন শ্বেতার আর্জি মেনে এফআইআর খারিজ করেননি বিচারপতি ভি জি অরুণ।

উল্লেখ্য, ১৯৯১ সালে মালায়ালি ছবি ‘আনাশ্বরম’-এ অভিনয়ের মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক ঘটে শ্বেতা মেননের। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। ২০১১ সালে শাহরুখ খানের সঙ্গে ‘অশোকা’ এবং সলমান খানের সঙ্গে ‘বন্ধন’ ছবিতে অভিনয় করেছিলেন। হিন্দি ছবি ‘ইশক’, ‘শিকারি’, ‘খতরোঁ কা খিলাড়ি’, ‘হ্যাঁ ম্যায়নে ভি প্যার কিয়া’, ‘আনোখা বন্ধন’, ‘স্যান্ডউইচ’ উল্লেকযোগ্য। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালি ছবি ‘জানগার’ এবং মালায়ালি ওয়েবসিরিজ ‘নগেন্দ্রন হানিমুনস’ –এ তাঁকে দেখা গিয়েছে।

 

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?