ঘরে ভাই-বোনের নিথর দেহ, বাবা পড়ে রেললাইনের ধারে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে  মর্মান্তিক ঘটনা। শনিবার পূর্ব দিল্লিতে একটি ভাড়া বাড়ির তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হল  ভাই-বোনের নিথর দেহ। সঙ্গে তাদের মাকেও গুরুত্বর আহত অবস্থায় ঘরে মধ্যে পড়ে রয়েছে। দিল্লি পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এই ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর ২ টো নাগাদ খবর আসে পাণ্ডব নগরের শশী গার্ডেনের বাসিন্দা বছর ৪২-এর শ্যামজি চৌরাসিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। শ্যামজির বাড়ি যেতেই তাদের নজরে পড়ে তালাবন্ধ ঘর থেকে দুর্গন্ধ বেরাচ্ছে। এরপরেই সেই ঘরের দরজা ভেঙে দুই ভাই- বোন কার্তিক এবং আস্থাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অন্যদিকে তাদের মা শান্নো দেবীকে একটি ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ জানায় , ওই মহিলার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এই ঘটনার পর আশঙ্কা করা হচ্ছিল ময়ূর বিহারে চায়ের দোকান চালানো শ্যামজি তার সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গিয়েছে। তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ খবর পায়, বাড়ির কাছেই রেললাইনে শ্যামজির দেহ পাওয়া গিয়েছে। এই ঘটনা নিয়ে শ্যামজির ছোট ভাই পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়িতে গিয়ে দেখেন বাইরে থেকে তালাবন্ধ।শনিবার সকালে তিনি আবার বাড়িতে গিয়ে দেখেন তখন বাইরে তালাবন্ধ রয়েছে। দাদাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। বিকেলে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে তিনি পুলিশকে  খবর দেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছেলে-মেয়েকে খুন এবং স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে আত্মঘাতী হয়  শ্যামজি। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

শরীর ঘামছিল, বন্ধুকে শেষ ম্যাসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির