৪ সন্তানের বাবার সঙ্গে পালাল পাঁচ সন্তানের মা, ভাইরাল ছবি দেখে মাথায় হাত পরিবারের

কী কাণ্ড! পরকীয়ার চূড়ান্ত পর্যায়! পাঁচ সন্তানের মা পালাল ৪ সন্তানের বাবার সঙ্গে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! পরকীয়ার চূড়ান্ত পর্যায়! পাঁচ সন্তানের মা পালাল ৪ সন্তানের বাবার সঙ্গে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। শুধু তাই নয়, চার সন্তানের বাবা প্রেমিকের সঙ্গে বিয়ের একটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন। এরপরেই দু’জনের বিয়ের খবর জানতে পারেন তাঁদের পরিবার। পুরো ঘটনাটি ঘটেছে, গত ৫ এপ্রিল। সিদ্ধার্থনগর থানা এলাকার মাহারিয়া গ্রামের বাসিন্দা গীতা, তাঁর পাঁচ সন্তান। এরপরেও একই গ্রামের এক বাসিন্দার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন গীতা। তাঁর প্রেমিকেরও চার সন্তান। ৫ এপ্রিল আচমকাই সন্তানদের রেখে বেরিয়ে যান গীতা। সঙ্গে নিয়ে যান স্বামীর নগদ টাকা এবং প্রচুর গয়না। প্রথমে বিষয়টি ধরতে পারেননি তাঁর স্বামী।

তাঁর স্বামী ভেবেছিলেন, স্ত্রী হয়তো তাঁর গহনা নিয়ে বাবা-মায়ের বাড়ি চলে গিয়েছে। কিন্তু তিনদিন পর গ্রামবাসীরা তাঁকে জানান, তাঁর স্ত্রী এবং গ্রামের গোপাল নামে এক যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁরা বিয়ে করেছেন। এটা দেখে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ে গীতার স্বামী শ্রীচাঁদের। শ্রীচাঁদ-গীতার ৫ সন্তান, যার মধ্যে চার মেয়ে এবং এক ছেলে। বড় মেয়ের বয়স প্রায় ১৯ বছর, আর ছোট মেয়ের বয়স মাত্র ৫ বছর। শ্রীচাঁদ পেশায় এক জন দিনমজুর। আগে তিনি মুম্বইতে কাজ করবেন। কিন্তু গত কয়েকদিন ধরে সে গ্রামে দিনমজুরের কাজ করে তাঁর সন্তানদের ভরণপোষণ করছিলেন। স্ত্রীর পালিয়ে গিয়ে বিয়ের ছবি ভাইরাল হতেই তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন শ্রীচাঁদ। তিনি জানিয়েছেন, স্ত্রীর থেকে গয়না এবং ৯০,০০০ টাকা কেড়ে নিয়ে তিনি সমস্ত সম্পর্ক শেষ করবেন।

অন্যদিকে, শ্রীচাঁদের স্ত্রীর সঙ্গে পালিয়ে যাওয়া প্রেমিক গোপাল পাটোয়ার ৪ সন্তানের বাবা। গোপালেল স্ত্রী জানিয়েছেন, ‘গোপাল মুম্বইতে রাখি তৈরির কাজ করতেন। সে অনেকদিন ধরে আমাদের টাকা পাঠাচ্ছিল না সংসারের খরচের জন্যে। এরপর থেকে তিনি বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্নকর্মীর কাজ করে সংসার চালাচ্ছিলেন। এতদিন আমি সবকিছু সহ্য করে আসছিলাম কিন্তু এখন যেহেতু আমার স্বামীর বিয়ে হয়ে গিয়েছে, তাই এখন আমাদের সম্পত্তির অংশ এবং ভরণপোষণের খরচ দিতে হবে।’ গোপালের স্ত্রী ইতিমধ্যেই বিষয়টি থানায় জানিয়েছেন। কিন্তু তাঁর অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। একইভাবে, গীতার বাবা শ্রীচাঁদ বলেন যে, ‘আমি থানায় অভিযোগ দায়ের করেছি কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বা কেউ জিজ্ঞাসাবাদ করতে আসেনি। এখন আমি বুঝতে পারছি না আমাদের কী করা উচিত। বর্তমানে, বিষয়টি এলাকায় আলোচনার বিষয়বস্তু হিসেবে রয়ে গিয়েছে।’

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের