গণতান্ত্রিক উৎসবে সামিল, দিল্লিতে পরিবারের সঙ্গে ভোট দিলেন সিদ্ধার্থ মলহোত্রা

যেমন আজ দিল্লির ৭ টি আসনে ভোট রয়েছে। আর অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা যেহেতু দিল্লির বাসিন্দা। তিনিও সকাল সকাল ভোট দেওয়ার জন্যে মুম্বই থেকে বেরিয়ে পড়েন। সিদ্ধার্থ মালহোত্রার পরিবার দিল্লিতে থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এল লোকসভা নির্বাচনের মরসুম। আর মাত্র ১ দফার ভোট বাকি। আজ হয়ে গিয়েছে গেল ষষ্ঠদফার ভোট। আগামী ১ জুন ভোটপর্ব শেষ। আর ৪ জুন ফলাফল ঘোষণা। এই নিয়েই এখন উত্তপ্ত দেশ।গনতান্ত্রিক উৎসবের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোট উৎসবে সামিল হয়েছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা থেকে বলিউড তারকা সকলেই দেশের নাগরিক হিসেবে ভোট দিয়েছেন। সকাল সকাল নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তবে গত ২০ মে বলিউডের সকলে ভোট দিয়েছেন এমনটা বলা যায়না।

কারণ কেউ কেউ তো ভারতের নাগরিকই নয়। আবার কারোর কারোর ভোট গ্রহণ পর্ব দিল্লিতে। যেমন আজ দিল্লির ৭ টি আসনে ভোট রয়েছে। আর অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা যেহেতু দিল্লির বাসিন্দা। তিনিও সকাল সকাল ভোট দেওয়ার জন্যে মুম্বই থেকে বেরিয়ে পড়েন। সিদ্ধার্থ মালহোত্রার পরিবার দিল্লিতে থাকে। তাই তিনি ভোট দেওয়ার জন্য রাজ্যে নিজের শহরে উড়ে যান। আর ভোট দেওয়ার পর কালি আঙুল দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়ে, সিদ্ধার্থ মালহোত্রা তার একটি সাদা শার্ট পরা ছবি শেয়ার করেছেন। হাসিমুখে সেলফিতে কালি মাখা আঙুলও দেখিয়েছেন। কিন্তু অভিনেতার আশেপাশেও তাঁর স্ত্রী কিয়ারা আদভানি ছিলেন না। কারণ তিনি মুম্বইয়ের বাসিন্দা, ২০ তারিখে ভোট দিয়েছেন। এই স্ন্যাপটি শেয়ার করে তিনি লিখেছেন, “আমার নিজের শহর দিল্লিতে এসেছি, ভোট দিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উদযাপন করতে।”

ফ্রান্সের কানে থাকাকালীন ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে একটি সাম্প্রতিক কথোপকথনে, কিয়ারা আদভানি তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করার বিষয়ে বলেন, “আমার মনে হচ্ছে শেরশাহ দম্পতি হিসেবে আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। লোকেরা আমাদের আবার একসঙ্গে দেখতে চায়।” সিদ্ধার্থ মালহোত্রা এবং কৃতি স্যানন ম্যাডক ফিল্মস দ্বারা প্রযোজিত একটি প্রেমের গল্পের জন্য দলবদ্ধ হচ্ছেন। যদিও এখন পর্যন্ত কিছুই অফিসিয়াল নয়, তবে তাদের দুজনকে বড় পর্দায় একে অপরকে রোম্যান্স করতে দেখতে উত্তেজনাপূর্ণ হবে।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম