সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের সিধি জেলার চুরহাট থানার ভেলকি গ্রামে। পাঁচ দিন আগেও যে বাড়িতে নবজাতকের আগমনে উৎসবের আবহ ছিল, সেই বাড়িতেই কয়েক দিনের মধ্যে নেমে এল শোকের ছায়া।

পুলিশ সূত্রে খবর, বাড়ির ভিতরে একটি নীল রঙের জলের ড্রামের মধ্যে ভাসতে দেখা যায় পাঁচ দিনের শিশুকন্যার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও অপরাধ, তা নিয়ে ধোঁয়াশা ছিল। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। শিশুর মা-ও পুলিশকে একাধিক ভিন্ন ভিন্ন বয়ান দেন। সেই বয়ানের সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের মিল না থাকায় তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর শিশুর মাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জেরার মুখে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত জানিয়েছেন, তাঁর আগে থেকেই একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয়বারও কন্যাসন্তানের জন্ম হওয়ায় ভবিষ্যতের দায়িত্ব ও সংসারের আর্থিক চাপ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত নেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা তথ্যপ্রমাণ, প্রাথমিক তদন্ত এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শিশুর মায়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে শুধুই আর্থিক ও পারিবারিক চাপ, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং