বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা বাস্তব জীবনে ধরা পড়ল। বাঁচার অদম্য ইচ্ছাই শেষ ভরসা। আর সেই তাগিদেই উত্তাল নদীর মাঝখানে একটি গাছের ডালে আশ্রয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গেলেন এক যুবক। ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁও জেলার ঘটনা।

জানা গিয়েছে, ওই যুবকের নাম সুরেশ ভিল। টানা বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা অঞ্জনি নদী পার হওয়ার সময় আচমকাই জলস্তর দ্রুত বেড়ে যায়। মুহূর্তের মধ্যে নদীর স্রোত এতটাই প্রবল হয়ে ওঠে যে ভেসে যাওয়ার উপক্রম হয় তাঁর। তখন কোনও রকমে নদীর মাঝখানে থাকা একটি উঁচু গাছে উঠে প্রাণ বাঁচান সুরেশ। সেখানেই দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় তাঁকে। নদীর মাঝে গাছের ডালে একজনকে বসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনকে খবর দেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে বারবার বাধা সৃষ্টি হয়। পরিস্থিতি বিচার করে বিশেষ পরিকল্পনার মাধ্যমে তাঁকে নিরাপদে উদ্ধারের চেষ্টা শুরু হয়।

আরও পড়ুনঃ কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

এদিকে, টানা বর্ষণে মহারাষ্ট্রের একাধিক জেলার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ভারতীয় আবহাওয়া দফতর আগেই রাজ্যের বিভিন্ন জেলায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করেছিল। প্রশাসনের পক্ষ থেকে নদী, খাল কিংবা জল জমা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, অল্প সময়ের মধ্যেই জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। রাজ্যের জরুরি নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতেই বৃষ্টি-জনিত দুর্ঘটনায় এক দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১০ জন। প্রবল বর্ষণে প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতিতে বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিপদের আগাম বার্তা পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় অবস্থানভিত্তিক তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থাও চালু করেছে প্রশাসন।

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা