ফিরে এসেছেন সিধু মুসেওয়ালা, একরত্তির ছবি দিয়ে হৈচৈ ফেলে দিলেন গায়কের বাবা-মা

গত ১৭ মার্চ বলকাউর সিং এবং চরণ কৌর, দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। এখন তাঁদের দ্বিতীয় পুত্রের বয়স আট মাস, সিধুর ভাইকে পেয়ে বড় ছেলে হারানোর ক্ষত খানিকটা ভুলেছেন গায়কের মা বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলের মৃত্যুর ২ বছরের মধ্যে আরও এক পুত্রের জননী হয়েছেন পঞ্জাবের রকস্টার গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মা। IVF-পদ্ধতির মাধ্যমেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গায়কের মা। চলতি বছরের শুরুতে সদ্যোজাত ছেলে কোলে নিয়ে সুখবর দিয়েছিলেন প্রয়াত গায়কের বাবা বলকাউর সিং। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “শুভদীপকে ভালবাসে এমন লক্ষ লক্ষ আত্মার আশীর্বাদে, সর্বশক্তিমান শুভর ছোট ভাইকে আমাদের কোলে পাঠিয়েছেন।” এবার নিহত গায়কের ছেলের ছবি সামনে আনলেন সিধু মুসেওয়ালার মা-বাবা। ছবিতে দেখা যাচ্ছে, ক্ষুদে ছেলেকে কোলে নিয়ে বসে আছেন সিধুর বাবা, পাশেই মাথা ঠেকিয়ে বসে আছেন নিহত গায়কের মা। মাথায় পাগড়ি বাঁধা সিধুর ভাই অবিকল যেন সিধু মুসেওয়ালা, সে বাবার কোলে বসে হাসছে। ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা চিৎকার করে উঠেছেন। জানিয়েছেন, সিধু মুসেওয়ালা ফিরে এসেছে।

গত ১৭ মার্চ বলকাউর সিং এবং চরণ কৌর, দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। এখন তাঁদের দ্বিতীয় পুত্রের বয়স আট মাস, সিধুর ভাইকে পেয়ে বড় ছেলে হারানোর ক্ষত খানিকটা ভুলেছেন গায়কের মা বাবা। বৃহস্পতিবার, সিধু মুসেওয়ালার একটি গানের সঙ্গে পারিবারিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে পঞ্জাবীতে লেখেন, “ওই চোখে এক অনন্য গভীরতা আছে, যা আমাদের জীবনের প্রতিটি সত্য বোঝে। মুখের নিষ্পাপতা এবং শব্দের বাইরে, একটি মূল্যবান দীপ্তি রয়েছে। সর্বদা আমাদের অনুভব করি যে, আমরা এক সময় অশ্রুসিক্ত চোখে ঈশ্বরের কাছে যে মুখটি অর্পণ করেছিলাম, তা এখন ঈশ্বরের আশীর্বাদে একটি ছোট আকারে আমাদের কাছে ফিরে এসেছে। আমাদের উপর তাঁর অপার আশীর্বাদের জন্য আমরা চিরকাল ওয়াহেগুরুর কাছে ঋণী থাকব।”

 

উল্লেখ্য, ২০২২ সালে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবলের কাছে নিহত হয়েছিলেন পঞ্জাবের রকস্টার গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। তাঁর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তাঁর বাবা-মা। মুসেওয়ালা ছিলেন তার পিতামাতার একমাত্র পুত্র। ২৯ মে, ২০২২ সালে পঞ্জাবের মানসা জেলায় নৃশংসভাবে হত্যা করা হয় সিধুকে। তাঁর উপর প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়। তাঁর মৃত্যুর কারণ ছিল আন্তঃদলীয় শত্রুতা। যেখানে উঠে এসেছিল কানাডার গোল্ডি ব্রার এবং কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। ২০২২ সালের ১ জুন তিহার জেলে বন্দি থাকা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নিজেই স্বীকার করেছিলেন যে, তাঁর দলবলই সিধুকে হত্যা করেছে। ঘটনার দিন জনপ্রিয় গায়ক SUV-গাড়িতে চেপে তাঁর খালার বাড়িতে যাচ্ছিলেন। প্রকাশ্যে দিবালোকেই তাঁকে খুন করা হয়। জানা যায়, মৃত্যুর আগে তখন তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু হতভাগ্য বাবা-মাকে ছেলের বউ দেখার বদলে দেখতে হল ছেলের মৃতদেহ। ১১ জুন ১৯৯৩ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন শুভদীপ সিং সিধু, পরে তাঁকে তাঁর গায়কী সত্ত্বা সিধু মুসেওয়ালা নাম দেয়। মৃত্যুর আগে তাঁর শেষ হিট গান ছিল ‘Scapegoat’। তিনি যেমন Rapper-হিসেবে দক্ষ ছিলেন তেমনি তাঁর কন্ঠে রোমান্টিক গানও ব্যপক হিট হয়েছে। তাঁর একটি অ্যালবাম কানাডিয়ান হিট ১০০-এর চার্ট তালিকায় নাম লিখিয়েছিল, যা কিনা প্রথম ভারতীয় হিসেবে তাঁর নামটা উজ্জ্বল করেছিল। এছাড়াও তিনি ২০২২ সালে পাঞ্জাবে কংগ্রেসের প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় ৬০,০০০ ভোটে তিনি হেরে যান। সেই বছরের ২৯ মে তাঁকে খুন করা হয়। জনসাধারণের মধ্যে এখনও ক্ষোভ রয়েছে, বিশেষ করে যুবকদের মধ্যে। মুসেওয়ালাকে ধনী পঞ্জাবী গায়কের মধ্যে একজন হিসাবে বিবেচনা করা হত।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL