উত্তরপ্রদেশে ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৬ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের জৌনপুরে রোডওয়েজে ভয়াবহ দুর্ঘটনা। রোববার রাত সাড়ে ১১টার দিকে সিকরাড়া থানা এলাকার সমধগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে প্রাণ হারান ৬ জন শ্রমিক।

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শৈলেন্দ্র সিং জানান, প্রয়াগরাজ থেকে দেওরিয়াগামী উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ইউপিএসআরটিসি) একটি বাস ১২ জন শ্রমিককে বহনকারী একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। এই ঘটনায় ছয়জন শ্রমিক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন- নীরজ সরোজ (২৮), রাজেশ সরোজ (৪৫), সংগ্রাম বিশ্বকর্মা (২৫), সি মুশার (২০), গোবিন্দ বিন্দ (৩০) ও অতুল সরোজ (৩০)।

এই পুরো দুর্ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছেন, বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাস ও ট্রাক্টরটি বাজেয়াপ্ত হয়েছে। কি করে এি দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি।  এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত যোগীরাজ্যে এই দুর্ঘটনা প্রথম নয়। লাগাতার এই দুর্ঘটনার খবর সামনে আসছে। এরআগে গত ১০ ই জানুয়ারি উত্তর প্রদেশের মহাসড়কে  একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই ঘটনায় ১ জন শিশু সহ আট জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধে হয়ে প্রাণ হারান। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। 

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি