৬ বছরের নাবালিকাকে ধর্ষণ, গোপনাঙ্গে রক্তক্ষরণ, লড়ছে মৃত্যুর সঙ্গে, আটক অভিযুক্ত

এবার মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় একটি ৬ বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণ করল তাঁরই পাড়ার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় একটি ছয় বছর বয়সী মেয়েকে তার পাড়ায় বসবাসকারী এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে পুলিশ সোমবার জানিয়েছে। বাংলায় আরজি কর-কাণ্ডের পরে জয়নগর কুলতলি। তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচার এখনও হয়নি। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগর কুলতলিতে ১০ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গ। যেখানে নারী সুরক্ষার জন্যে সরব হচ্ছেন মানুষ সেখানে পরপর শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না। ইংরেজ আমলের সেই সভ্যতা এখনও চলছে। নারী মানেই পুরুষদের ভোগপণ্য। যতদিন না সমাজের এমন মানসিকতা নিশ্চিহ্ন হবে, ততদিন মেয়েরা স্বাধীন নয়।

শুধু রাজ্য নয় গোটা বিশ্বে প্রতিনিয়ত নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। প্রতিবাদে নেমেও কোনও সুরাহা হচ্ছে না। এবার মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় একটি ৬ বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণ করল তাঁরই পাড়ার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন পুলিশ। শিশুটি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মেয়েটির অবস্থা এখন যথেষ্ঠ গুরুতর। তাঁকে জব্বলপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, গতকাল রবিবার রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় শাহপুরা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।

মেয়েটি তাঁর দাদু ও দিদার কাছে থাকত, ঘটনার দিন মেয়েটি একাই বাড়িতে ছিল। এরপর অভিযুক্ত বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির দিদা তখন উঠোনে কাজ করছিলেন। দাদু বাড়িতে ছিলেন না। সেই সুযোগ অভিযুক্ত তাঁকে ঘরে ঢুকে ধর্ষণ করে। ছেলেটি তাদের পাড়ায় থাকে বলেই জানা গিয়েছে। ঘটনার পর ৬ বছরের শিশুটিকে আহত অবস্থায় দেখতে পান পাড়ার লোকেরা। আহত শিশুটির গোপণাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে শিশুটির দিদা জানিয়েছেন। থানায় তাঁর দিদাই মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১