অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

অফিসের সহকর্মীদের সঙ্গে উইকেন্ড উদযাপন করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ২৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক! অফিসের সহকর্মীদের সঙ্গে উইকেন্ড উদযাপন করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ২৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। পুল পার্টি করার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে, গত শনিবার গভীর রাতে তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার একটি খামারবাড়িতে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি যুবকের পরিবারের। মৃত ব্যক্তিটি হলেন মানচেরিয়াল জেলার বাসিন্দা গান্ডলা রামু। হায়দরাবাদের রামান্থাপুরের একটি সফটওয়্যার সংস্থায় কাজ করতেন তিনি।

গত শনিবার উইকেন্ড উদযাপনের জন্যে তিনি এবং তাঁর অফিসের ১৫ জন সহকর্মী ওই খামারবাড়িতে মিলিত হন। তাঁদের সঙ্গে টিম লিডারও ছিলেন। জানা যায়, ওইদিন সন্ধ্যা থেকে তাঁদের পার্টি শুরু হয়। গভীর রাত পর্যন্ত তাঁরা আনন্দ-ফুর্তি চালিয়ে যান। সেই মুহূর্তে রামুকে দেখতে না পেয়ে তাঁর সহকর্মীরা খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে খামারবাড়ির সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায়। যা দেখা মাত্রই যুবককে উদ্ধার করে তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু রামুকে বাঁচানো যায়নি। অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান কর্মরত চিকিৎসকেরা। খবর পেয়ে চৌটুপ্পাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। এরপর তাঁরা রামুর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান। রামুর মৃত্যু হল কী করে?

সহকর্মীদের দাবি, অতিরিক্ত মদ্যপানের কারণে জলে ডুবে রামুর মৃত্যু হয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর রামুর শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তাই ইঞ্জিনিয়ার যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশায় পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই খামারবাড়িতে কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। সঠিক কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তবে বিস্তারিত তথ্যের জন্য পার্টিতে উপস্থিত রামুর সমস্ত সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের জবানবন্দি রেকর্ড করছে। রামুর পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্যে অপেক্ষা করছে।

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন