সৎমা’কে ধর্ষনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে থানায় মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে এসেছে সমাজের এক ভয়ঙ্কর দিক। বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি ছেলে। সেই ক্ষোভ থেকেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে এক যুবক। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে মা-ছেলের সম্পর্কের ভিতকে।  বিষয়টি প্রকাশ্যে আসার পরেই উঠেছে নিন্দার ঝড়। ছেলের বিরুদ্ধে উঠেছে তার সৎ মা’কে বারবার ধর্ষণের অভিযোগ। ঘটনাটি যখন প্রকাশ্যে আসে তখন নির্যাতিতা মহিলা চার মাসের গর্ভবতী ছিলেন। 

লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের মানকাপুর থানার অধীনে। ২৬ বছর বয়সী এক মহিলা তার সৎছেলের বিরুদ্ধে খুনের হুমকি দিয়ে বারবার যৌন মিলনে বাধ্য করার অভিযোগ এনেছেন। নির্যাতিতার মতে, ২০২৪ সালে একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার, ৫৫ বছর বয়সী বিকাশ শ্রীবাস্তব নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, শ্রীবাস্তব তাঁকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করেন। পরে তারা প্রেমে পড়েন এবং একটি মন্দিরে বিয়ে করেন। বিয়ের পর মহিলার পরিচয় হয় বিকাশের প্রথম স্ত্রীর ২১ বছর বয়সী ছেলে অক্ষতের সঙ্গে, যিনি বর্তমানে একটি নামকরা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধেই উঠেছে সৎমা’কে ধর্ষণের অভিযোগ।  

মহিলা জানান, মন্দিরে বিয়ের কয়েকদিনের মধ্যেই পারিবারিক কলহ শুরু হয়, যা পুলিশকেও জানানো হয়েছিল। এরপরে, ২০২৫ সালের নভেম্বরে এবং ২০২৬ সালের ১০ এপ্রিল, যখন তিনি বাড়িতে একা ছিলেন, তখন তার সৎ ছেলে অক্ষত তাঁর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। নির্যাতিতার আরও অভিযোগ তিনি যখন তাঁর স্বামীর কাছে এই দুর্দশার কথা খুলে বলেন, তখন মুখ বন্ধ রাখার বার্তা দেওয়া হয়। এমনকি এই ঘটনা পরিবারের সম্মানহানি করবে এবং ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে বলে চুপ করিয়ে দেওয়া হয়। স্বামীর হুমকি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি সাহস সঞ্চয় করে মানকাপুর থানায় যান। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের প্রাসঙ্গিক ধারায় তাঁর সৎছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এবং তার খোঁজ শুরু করেছে।

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা