বেঙ্গালুরুতে বৃদ্ধ বাবা-মাকে নৃশংসভাবে খুন করে উধাও গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নিজেরই জন্মদাতা বাবা-মা খুন করে দরজায় তালা ঝুলিয়ে চম্পট দিল ছেলে। সোমবার রাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কোডিগেহাল্লিতে। পুলিশ ইতিমধ্যেই ঘাতক গুণধর ছেলের সন্ধানে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে। অভিযুক্ত গুণধর ছেলের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

বেঙ্গালুরু পুলিশের উত্তর-পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার বি এম লক্ষ্মীপ্রসাদ মঙ্গলবার সকালে জানিয়েছেন, ১২ বছর আগে স্বামী ভাস্কর এবং দুই ছেলে সাজিথ ও শরতকে নিয়ে দক্ষিণ কনাড়ার উল্লাল থেকে বেঙ্গালুরুর কোডিগেহাল্লিতে চলে এসেছিলেন প্রাক্তন সরকারি কর্মচারি শান্তা। কয়েক বছর আগে আলাদা থাকতে শুরু করে সাজিথ। বাবা-মায়ের সঙ্গেই থাকত ২৭ বছর শরত। গত কয়েক মাস ধরেই বৃদ্ধ বাবা-মায়ের উপরে শারীরিক নির্যাতন চালাচ্ছিল।

গতকাল সোমবার রাতেও বাবা-মাকে মারধর করে শরত। প্রাণে বাঁচার জন্য আর্ত চি‍ৎকার করেছিলেন ভাস্কর ও শান্তা। কিন্তু নিত্য-নৈমত্তিক ঘটনা ভেবে পড়শিরা কেউ ছুটে আসেননি। রাতে বাবা-মাকে ফোন করেন নিহত দম্পতির বড় ছেলে সাজিথ। কিন্তু দীর্ঘক্ষণ ফোন বেজে যাওয়ায় বাড়িতে ছুটে আসেন। বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখেন। ছোট ভাই শরতকেও ফোন করেন। কিন্তু ফোন বন্ধ থাকায় কথা বলতে পারেননি। শেষ পর্যন্ত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বাবা-মাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। বাবা-মায়ের খুনের খবর পুলিশকে জানান সাজিথ। পুলিশ গিয়ে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পসাঠায়।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay