সোনিয়া গান্ধির শারীরিক অবস্থার অবনতি, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি গুরুতর অসুস্থ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে রাজধানীর স্যার গঙ্গারাম হাসপাতালে। চিকি‍ৎসক অনুপ বসুর নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রেখে চলেছেন। হাসপাতালে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও। সোনিয়ার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। রাতেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন একাধিক নেতা। বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ না খোলায় উদ্বেগ আরও বেড়েছে।

গত কয়েক বছর ধরেই শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যায় ভুগছেন ৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধি। ২০২২ সালে চিকি‍ৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনেও গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পুত্র রাহুল গান্ধি। গত বছরের সাতই জুন হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন সিমলার ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকি‍ৎসা নিয়েছিলেন। হিমাচল প্রদেশ থেকে দিল্লি ফেরার পরে ফের অসুস্থ হয়ে পড়েন। পেটে সংক্রমণ নিয়ে ১৫ জুন ভর্তি হন স্যার গঙ্গারাম হাসপাতালে। ১৯ জুন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

চলতি বছরের জানুয়ারি মাসেও অতিরিক্ত বায়ুদূষণ ও ঠান্ডার কারণে তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন। স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানিয়েছিলেন, ‘শ্বাসকষ্ট ও ব্রঙ্কাইটিস সমস্যার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে।’ সাংসদ হিসাবে রাজ্যসভায় নিয়মিত হাজির থাকলেও শারীরিক অসুস্থতার কারণে ইদানিং সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে রয়েছেন সোনিয়া। দলের হয়ে নির্বাচনী সভাতেও দেখা যায় না তাঁকে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির