বেআইনি খনন মামলায় ইডির হাতে গ্রেফতার কংগ্রেস বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বেআইনি খনন মামলায়  ইডির হাতে গ্রেফতার হলেন কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার। শনিবার তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুরেন্দ্র পানওয়ার হলেন কংগ্রেসের হরিয়ানার সোনিপতের কংগ্রেস বিধায়ক । তবে এই নিয়ে এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চলতি বছর জানুয়ারি মাসে বেআইনি খনন মামলায়  সোনিপতের কংগ্রেস বিধায়ক এবং তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তবে সেইসময় কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে ইডি কী উদ্ধার করেছে, তা স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।   পাশাপাশি একই মামলার তদন্তের জন্য কার্নালে বিজেপি নেতা মনোজ ওয়াধওয়ারের বাড়ি এবং যমুনানগর জেলায় INLD  বিধায়ক দিলবাগ সিং ও তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থা। এরপর জিজ্ঞাসাবাদ  করার জন্য দিলবাগ সিং-কে গ্রেফতার করেছিল ইডি।

উল্লেখ্য, ২০২০ সালে হরিয়ানা সরকার খনি এলাকায় কর ব্যবস্থাকে সরল করতে ‘ই-রাবণ’ স্কিম চালু করেছিল। সেই প্রকল্পেও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ।  হরিয়ানা পুলিশের কাছে বেআইনি খনি সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। সেই সূত্র ধরে ইডি তদন্ত শুরু করে। আর সেই তদন্তের জেরেই কেন্দ্রীয় তদন্তকারী অফিসারের হাতে গ্রেফতার হল কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার।

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন