‘দেশের ভবিষ্যতের লাঠি নয়, ভালবাসা প্রাপ্য’, সিজেপি-র আন্দোলনকে সমর্থন সোনু, স্বরা, রীতেশের

নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 'ককরোচ জনতা পার্টি'র (CJP) আন্দোলন, সোনম ওয়াংচুকের অনশন ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) আন্দোলন, সোনম ওয়াংচুকের অনশন ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। গতকাল (২০ জুলাই) বাদল অধিবেশনের পয়লা দিনেই ককরোচদের ‘চলো সংসদ’ অভিযানকে ঘিরে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি। আন্দোলন রুখতে নামানো হয় যন্তর-মন্তর সংলগ্ন চত্বরে নামানো হয় পাঁচ হাজার পুলিশ ও আধা সেনা। পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে গেলে লাঠিচার্জ শুরু করে পুলিশ, পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে বিক্ষোভকারীরা। সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লিতে। আন্দোলনে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। প্রতিবাদীদের পাশে দাঁড়ান প্রকাশ রাজ। বিক্ষোভকারীদের উপর পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা, রীতেশ দেশমুখ, দিলজিৎ দোসাঞ্জ, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, হুমা কুরেশি, ভূমি পেডনাকরের মতো একাধিক বলিউড অভিনেতা। প্রতিবাদ জানিয়েছেন ‘গরীবের মসিহা’ হিসেবে খ্যাত সোনু সুদও। তিনি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় গিয়ে হিন্দি এবং ইংরেজিতে লিখেছেন, ‘আমাদের ছাত্রদের লাঠিচার্জের দরকার নেই, তাঁদের ভবিষ্যৎ গড়ার হাত দরকার যারা তাঁদের আলিঙ্গন করবে।’ শিক্ষা সংস্কার, পরীক্ষা পদ্ধতিতে কথিত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাজার হাজার ছাত্রছাত্রী ও সমর্থক গতকাল বর্ষাকালীন অধিবেশনের পয়লা দিনে বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদী মিছিলে নামে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জানায় তাঁরা। তাতেই পুলিশ লাঠিচার্জ চালায়। যে ঘটনাকে ‘অবাধ্য, আক্রমণাত্মক ও সহিংস’ বলে বর্ণনা করেছে সোনু। পাশাপাশি সিজেপি-কে সমর্থনের দাবিতে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী- রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ। তিনি গতকাল বিক্ষোভে সামিল হয়েছিলেন। সেখান থেকেই পুলিশের হাতে আটক হন তিনি। এই ঘটনার প্রতিবাদে স্বরা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

যেখানে দেখা যাচ্ছে, দাদারের চৈত্যভূমিতে বিক্ষোভ চলাকালে মুম্বই পুলিশ ফাহাদকে গ্রেফতার করেছে। তখন ফারহাদকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে কেন গ্রেফতার করছেন?’ ভিডিওটির সঙ্গে স্বরা লিখেছেন, ‘২০ জুলাই ২০২৬, বিকেল ৪টে ৩০ মিনিটে আমার স্বামী-সহ অন্যান্য বিক্ষোভকারীদের পুলিশ আটক করছে। তাদের বর্তমানে মাহিম পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে। এটাই ভারতের গণতন্ত্র। লজ্জাজনক অবস্থা।’ এছাড়া রীতেশ দেশমুখ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘আমরা আমাদের দেশের তরুণদের পাশে আছি। তাদের কণ্ঠস্বর শোনা উচিত। জোরালো, স্পষ্ট এবং নির্ভয়ে। তারাই আমাদের গণতন্ত্রের হৃৎস্পন্দন এবং আমাদের জাতির ভবিষ্যতের প্রকৃত স্থপতি।আসুন আমরা তাদের কথা শুনি, সমর্থন করি এবং ক্ষমতায়ন করি। আমাদের তরুণদের শক্তি, সাহস এবং স্বপ্নই সেই ভারতকে রূপ দেবে যা আমরা গড়তে চাই, জয় হিন্দ।’ পাশাপাশি অর্জুন কাপুরের গুজব প্রেমিক সাহিবা বালি নেটিজেনদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘আমার প্রেম নিয়ে চর্চা করার সময় নয় এখন। ছাত্র আন্দোলনকে সমর্থন করা উচিত জাতির।’

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের