হাসপাতালে চড়চড়িয়ে বাড়ছে বিল, মধ্যবিত্তের সহায় হতে পারে কেন্দ্রীয় সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বেসরকারি হাসপাতালে ভর্তি হলেই গলা কেটে নেওয়ার দিন শেষ হতে চলেছে। হাসপাতাল ও নার্সিংহোমগুলির আকাশছোঁয়া বিল রোধ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে ভারত সরকার, সূত্রের খবর তেমনটায়। অর্থমন্ত্রক বীমা নিয়ন্ত্রকের অধীনে একটি হেলথ ইনসিওরেসন ক্লেম পোর্টাল আনার পরিকল্পনা করছে। পেশাদার পরিষেবা সংস্থা আওনের গ্লোবাল মেডিক্যাল ট্রেন্ড রেট রিপোর্ট অনুসারে, ২০২৫ সালে ভারতে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় ১৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যয়ের বৈশ্বিক গড় ১০ শতাংশকে ছাড়িয়ে গিয়েছে। এক বছর আগে এই ব্যয় ছিল ১২ শতাংশ।

সরকার, ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) এর একটি বিশ্লেষণে দেখা গিয়েছে যে হাসপাতালগুলি রোগীদের চিকিৎসার খরচ বৃদ্ধি করছে। যাদের মেডিক্লেম রয়েছে তাঁদের সেই সব উচ্চ কভারেজপ্রাপ্তদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিচ্ছে। এর ফলে বীমাকারীরা উচ্চ কভারেজযুক্ত হেলথ প্রিমিয়াম চার্জ করছে। যাদের পক্ষে সেই পরিমাণ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাঁরা মেডিক্লেম করতেও পারছেন না।

সূত্রটি আরও জানিয়েছে, ন্যাশনাল হেলথ ক্লেমস বীমা প্রদানকারী, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং রোগীদের মধ্যে সমন্বয় সাধনের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। ফলে ন্যায্য মূল্য ব্যাতীত কোনও অর্থ প্রদান বা গ্রহণ করা যাবে না।

তথ্য অনুসারে, স্বাস্থ্য বীমা প্রিমিয়াম আয়ের বার্ষিক বৃদ্ধি ২০২৪-২৫ সালে ৯ শতাংশে নেমে এসেছে। এক বছর আগেও এটি ২০ শতাংশেরও বেশি ছিল। অনেকের কাছে প্রিমিয়াম দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, ফলে পলিসি পুনর্নবীকরণের সংখ্যা কমে গিয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6