চরম দুর্দশার হাত থেকে বাঁচতে ভারতে পৌঁছল আরও ১৯ শ্রীলঙ্কান শরণার্থী

শ্রীলঙ্কার এই দুরবস্থায় ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চরম আথিক সংকটের জেরে এই মুহূর্তে যে ঠিক কি দুর্দশার মধ্যে দিন কাটছে শ্রীলঙ্কার সাধারন মানুষের তা ভাসায় ব্যক্ত করা কার্যত অসম্ভব। স্বাধীনতার পরে এই প্রথম এত বড় আর্থিক দুর্দশার মুখোমুখি হয়েছে দেশটি। দেশজুড়ে চলা এই মন্দার কারণে এই মুহূর্তে শ্রীলঙ্কায় দুধ, চাল, পাউরুটির মতো সাধারণ জিনিসও কার্যত অমিল। আর তাই পেটের টানে, জীবন বাঁচাতে দেশ থেকে পালাতে শুরু করেছে বহু মানুষ। কোনওমতে দেশ থেকে বেরিয়ে এসে শ্রীলঙ্কার আশেপাশের প্রতিবেশী দেশগুলিতে ইতিমধ্যেই শরণার্থী হিসাবে তাঁরা আশ্রয় নিতে শুরু করেছেন। জানা যাচ্ছে, রবিবার জলপথে বোটে চড়ে তামিলনাড়ুর ধনুশকোদিতে এসে উপস্থিত হয়েছেন আরও ১৯ জন শ্রীলঙ্কান শরণার্থী। তাঁরা শ্রীলঙ্কার জাফনা এবং মান্নার থেকে রবিবার ভারতে এসে পৌঁছেছে বলে খবর। 

উল্লেখ্য, এর আগে শুক্রবারও  বেশ কয়েকজন শ্রীলঙ্কান শরণার্থী জলপথে ভারতে এসে পৌঁছেছিলেন। হিসাব বলছে চলতি সপ্তাহে এখনও পর্যন্ত ৩৯ জন শ্রীলঙ্কান ভারতে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসে পৌঁছল। এদের মধ্যে রয়েছেন একাধিক নারী ও শিশু। তাঁরা সকলেই জলপথ ধরে ভারতে প্রবেশ করে এই মুহূর্তে তামিলনাড়ুর উপকূলে আশ্রয় নিয়েছেন বলে খবর।

অন্যদিকে শ্রীলঙ্কার এই দুরবস্থায় ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছে ভারত। জ্বালানি তেল থেকে রেশন সবকিছু দিয়েই প্রতিবেশী শ্রীলঙ্কাকে সাহায্য করছে ভারত সরকার। ভারতিয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ভারত থেকে ২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। পাশাপাশি দেশটিকে ১ বিলিয়ন ডলার ধার দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ভারত। সেই সঙ্গে খাদ্যাভাব দূর করতে ভারত থেকে জলপথে রেশন পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের পাওয়ার ব্যাঙ্কে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী