৪.৭২ লক্ষ টাকায় কোকেন ক্রয়, মাদক সেবনের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

মাদক সেবনের অভিযোগে বিখ্যাত তামিল অভিনেতা শ্রীকান্তকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক সেবনের অভিযোগে বিখ্যাত তামিল অভিনেতা শ্রীকান্তকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। জানা গিয়েছে, সোমবার (২৩ জুন) সকালে অভিনেতাকে নুঙ্গামবাক্কাম থানায় জিজ্ঞাসাবাদের জন্যে ধরে নিয়ে যায় চেন্নাই পুলিশ। এরপর অভিনেতার রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্যে পাঠানো হয়। এরপরেই তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তাঁর সঙ্গে প্রসাদ নামক এক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। যাঁকে চেন্নাইয়ের একটি পাব সংঘর্ষের তদন্তের সময় গ্রেফতার করেছিল পুলিশ।

যিনি AIDMK-এর প্রাক্তন প্রাক্তন আইটি শাখার কর্মী ছিলেন। তদন্তে নেমে পুলিশ মাদকের সঙ্গে অভিনেতার জড়িত থাকার বিষয়টি আবিষ্কার করেন। একটি প্রতিবেদন অনুসারে, মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয় যে, অভিনেতা মাদক সেবন করেন। শুধু তাই নয়, অভিনেতার মোবাইল ফোনেও অপরাধমূলক লেনদেনের নথি পাওয়া গিয়েছে। জানা যায়, অভিনেতা প্রায় ৪০ বার ৪.৭২ লক্ষ টাকা দিয়ে প্রসাদের থেকে কোকেন কিনেছিলেন। পুলিশ অভিনেতার গুগল পে লেনদেন থেকে তার প্রমাণ পেয়েছে। পুলিশ এখন তাঁকে হেফাজতে নিয়েছে। তবে অভিনেতা এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেননি। এর আগে প্রসাদ স্বীকার করেছিলেন যে, তিনি অভিনেতাকে কোকেন বিক্রি করেছিলেন, তার পর পুলিশ শ্রীকান্তের সম্বন্ধে জানতে তদন্তে নামে।

চেন্নাই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স ইন্টেলিজেন্স ইউনিট (ANIU) অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে। আর তাঁর রক্তপরীক্ষা সরকারি হাসপাতালে করানো হয়েছিল। পরীক্ষার রিপোর্ট ইতিবাচক আসার পরেই শ্রীকান্তকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনের অধীনে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, শ্রীকান্ত ২০০০ সালের গোড়ার দিকে তামিল এবং তেলেগু ছবিতে তাঁর ভূমিকার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি নানবান, ওকারিকি ওকারু, ওরু নাল ওরু কানাভু এবং আদাভারি মাতালাকু অর্ধালু ভেরুলের মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের