হরিদ্বারের মনসাদেবী মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ পূণ্যার্থীর, আহত ৫৫

সাতসকালে দেশে ভয়ানক পদপিষ্টের ঘটনা! রবিবার (২৭ জুলাই) উত্তরাখণ্ডের হরিদ্বারে বিখ্যাত মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এবং গুরুতর আহত হয়েছেন বহু পুণ্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে দেশে ভয়ানক পদপিষ্টের ঘটনা! রবিবার (২৭ জুলাই) উত্তরাখণ্ডের হরিদ্বারে বিখ্যাত মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ৮ জন নিহত হয়েছেন। এবং গুরুতর আহত হয়েছেন ৫৫ জনের বেশি পূণ্যার্থী। এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, আজ সকাল থেকে মন্দিরে ভিড় উপচে পড়েছিল। তার ফলেই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। যেহেতু শ্রাবণ মাস, নাগদেবীর পুজোর মাস। প্রতিবছর এ মাসে হরিদ্বারের এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এই ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো কালঘাম ছোটে পুলিশ প্রশাসনের। আজ সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ এবং প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ শুরু করে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী ধামি শোক প্রকাশ করেছেন।তবে প্রথমে মৃত্যুর খবরটি জানিয়েছেন গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে। তাঁর কথায়, হরিদ্বারের মনসা দেবী মন্দিরে বিশাল পূর্ণ্যার্থী জড়ো হওয়ার পর পদপিষ্টের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৮ জন মারা গিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মন্দিরের সিঁড়িতে এই ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে, মন্দিরের সিঁড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, শর্ট সার্কিটের সমস্যা হয়েছে, এমন গুজবের পরেই মন্দির চত্বরে দৌড়াদৌড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে, যার ফলেই পদদলিত হওয়ার ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইটারে লিখেছেন, ‘হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলিত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যেই, এসডিআরএফ, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমি এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। আমি সকল ভক্তের নিরাপত্তার জন্য মাতা রানির কাছে প্রার্থনা করছি।’

স্থানীয় প্রশাসন বলছে যে, মন্দিরে দর্শনের জন্য বিপুল সংখ্যক ভক্ত জড়ো হওয়ার সময় এই পদদলিতের ঘটনা ঘটে। রবিবার সকাল থেকেই মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় ছিল এবং হঠাৎ বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুর্ঘটনার পর মন্দির প্রাঙ্গণ, আশেপাশের এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও প্রশাসনের দল আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র শ্রাবণ মাসেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটল। এই সময়ে শহরের সমস্ত তীর্থস্থানে ভক্তদের ভিড় দেখা যায়। এছাড়াও হরিদ্বার শিবভক্ত, কাঁওয়ারিয়াদের জন্যও একটি প্রধান গন্তব্যস্থল, যারা এই সময়ে গঙ্গার জল সংগ্রহ করতে শহরে আসেন। কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে চিকিৎসাধীন দেখানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র শ্রাবণ মাসেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটল। এই সময়ে শহরের সমস্ত তীর্থস্থানে ভক্তদের ভিড় দেখা যায়। এছাড়াও হরিদ্বার শিবভক্ত, কাঁওয়ারিয়াদের জন্যও একটি প্রধান গন্তব্যস্থল, যারা এই সময়ে গঙ্গার জল সংগ্রহ করতে শহরে আসেন। কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে চিকিৎসাধীন দেখানো হয়েছে।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক