ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, সিবিআই সহ কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : এখন থেকে শুধু সিবিআই নয়, কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্য পুলিশও। এমনই ঐতিহাসিক রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই কথা জানিয়েছে।

আদালত জানিয়েছে, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৯৮ এর অধীনে অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে। শুধু তদন্তই নয় পাশাপাশি চার্টশিট দখল করার ক্ষমতাও থাকবে তাঁদের। রাজস্থানের একটি ঘটনা নিয়ে মামলা হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে রাজ্য পুলিশের ভূমিকা কি কি হতে পারে সেই বিষয়ে জানিয়েছে। রাজস্থানে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির নাম জড়িয়ে ছিল এক কেন্দ্রীয় কর্মচারীর। অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছিল। তার বিরুদ্ধে চার্জশিটও পেশ হয়। চার্জশিটে নাম রয়েছে কেন্দ্রীয় কর্মচারীর।

তাঁর দাবি ছিল, তিনি একজন কেন্দ্রীয় কর্মচারী হওয়ার কারণে তার বিরুদ্ধে তদন্ত করার একটি আর রাজ্য পুলিশের নেই। তার বিরুদ্ধে তদন্ত করতে পারে শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজস্থান হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন ওই কেন্দ্রীয় কর্মচারী। আদালত তার আবেদন খারিজ করে দিলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের মধ্যে ঘটা কোনও ধরনের দুর্নীতির তদন্ত করার অধিকার রাজ্য পুলিশের রয়েছে। কেন্দ্রীয় কর্মচারী হলেও সেখানে তদন্ত করতে কোন সমস্যা নেই রাজ্য পুলিশের। শুধুমাত্র কেন্দ্রীয় কর্মচারী হওয়ার কারণে সিপিআই তার বিরুদ্ধে তদন্ত করবে এমন কোনও কথা নেই।

বিরোধী দলগুলো বার বার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে যেসকল বাধা পেত রাজ্যগুলো, এবার সুপ্রিমকোর্টের এই রায়ে সেি সমস্যার সমাধান হচ্ছে।

 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি