আইপ্যাক মামলায় একতরফা শুনানি নয়, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের, যাচ্ছে ইডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের সল্টলেকের অফিসে ইডি অভিযান নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি। শুক্রবার ইডি’‌র দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই পরে সুপ্রিম কোর্টের দুয়ারে কড়া নাড়তে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এটা ভেবেই তাদের আগে শনিবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। একতরফা শুনানি ঠেকানোর জন্য এই পদক্ষেপ রাজ্যের বলে মনে করা হচ্ছে।

এদিকে আজ শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এই খবর পাওয়ার পরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ শীর্ষ আদালতে যাওয়ার তোরজোড় শুরু করেছে বলে সূত্রের খবর। ২০২০ সালের দিল্লির কয়লা পাচার মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই মামলাতেই বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। যদিও বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল, প্রার্থী তালিকা চুরি করতে গিয়েছিল বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে মুখ্যমন্ত্রী রণংদেহি মেজাজে ময়দানে নেমে সেসবের অনেক কিছুই নিয়ে আসতে সক্ষম হন প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে। তারপর গোটা ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ইডি অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পাল্টা আবেদন করে তৃণমূল কংগ্রেসও। ২০২০ সালের ঘটনায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। গোটা দেশে ইডির এই কাজ নিয়ে সমালোচনা চরমে উঠেছে। তদন্তে বাধার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডিও। এই ঘটনায় সিবিআই তদন্ত জানিয়ে মামলা দায়ের হয়। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলার শুনানির জন্য উঠলে তুমুল বিশৃঙ্খলায় তা ভেস্তে যায়।

এছাড়া আগামী ১৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী পৃথক বেঞ্চ তৈরি করারও আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। একইসঙ্গে স্পষ্ট জানানো হয়, আগামী ১৪ জানুয়ারিই ইডি মামলার শুনানি হবে। তখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগেই ক্যাভিয়েট দাখিল করে এগিয়ে যায় রাজ্য সরকার। আগামী সোমবার এই সংক্রান্ত মামলা ফাইল করতে পারে ইডি বলে সূত্রের খবর।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস