‘পারলে আটকান’, দিল্লি পৌঁছে হুঙ্কার অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সাগরেদ অমিত শাহের নাকের ডগায় পৌঁছে ফের খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে রাজধানীতে পৌঁছে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আগেও বলছি, ফের বলছি, যদি পারেন তাহলে আমাকে আটকান। প্রতিবাদ-আন্দোলন থেকে এক ইঞ্চিও পিছে হঠব না।’ রাতেই সোমবার ও মঙ্গলবারের আন্দোলন কর্মসূচি নিয়ে দলীয় সাংসদ ও পশ্চিমবঙ্গের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন।

একশো দিনের কাজের প্রাপ্য বকেয়া-সহ বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া মেটানোর দাবিতেই মোদি সরকারের বিরুদ্ধে দেশের রাজধানীর বুকেই আন্দোলন সংগঠিত করছে তৃণমূল কংগ্রেস। অসুস্থতার কারণে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসতে না পারায় পুরো আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছে দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই। আর ওই আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যেই একের পর বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে।

প্রথমে জেনেবুঝেই দলীয় কর্মসূচির দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে তলব করার অভিযোগ উঠেছে মোদি জমানায় ‘বিশ্বাসযোগ্যহীন’ হয়ে ওঠা তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে। অগ্রিম টাকা দেওয়া সত্বেও দলীয় কর্মীদের জন্য পুর্ব রেল থেকে বিশেষ ট্রেন পাওয়া যায়নি। এমনকী রবিবার বিকেলেও আচমকা তৃণমূল নেতা-মন্ত্রীদের যে বিমানে দিল্লি পৌঁছনোর কথা ছিল, তা শেষ মুহুর্তে বাতিল করা হয়। রামলীলা ময়দান এবং কৃষি ভবনের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতিও দেয়নি অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ। উল্টে তৃণমূল কর্মীদের একটি বাস আটকানোর চেষ্টা চালিয়েছিল বিজেপি শাসিত যোগী রাজ্যের পুলিশ। কিন্তু সব প্রতিকুলতার পাহাড় ডিঙিয়ে দিল্লিতে জড়ো হয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী। সূত্রের খবর, সোমবার ও মঙ্গলবার দিল্লি পুলিশকে বিক্ষোভ দেখাতে আসা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব লেলিয়ে দিতে পারেন, এমন আশঙ্কা করছেন অভিষেক-সহ দলের শীর্ষ নেতৃত্ব। কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনাও হয়েছে। তবে কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি বাংলার শাসকদলের শীর্ষ নেতৃত্ব।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম