প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  পড়াশোনা মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত। অথচ সেই ব্যক্তির ঘরেই চলছিল জাল নোট তৈরির কারবার। ভাবতে পারছেন।  উত্তরপ্রদেশের কানপুরে এমনই এক চাঞ্চল্যকর জাল নোট চক্রের হদিশ পেল পুলিশ। ৫২ বছরের শের সিং নামে এক ব্যক্তিকে এই চক্রের মূলহোতা বলে দাবি পুলিশের। একটি ভাড়া নেওয়া ঘরকে কার্যত ‘জাল নোটের কারখানা’ বানিয়ে প্রিন্টারের সাহায্যে নোট তৈরি করা হত। শের সিং-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকার জাল নোট।  

কানপুরের রেলবাজার এলাকার রামলীলা ময়দানের কাছে একটি ভাড়া ঘরে চলছিল এই কারবার। বাইরে থেকে সাধারণ ঘর মনে হলেও ভিতরে রাখা ছিল প্রিন্টার, কাঁচি, পেপার কাটার, ওজন মাপার যন্ত্র, কালি, কাগজ, ব্যাগ-সহ জাল নোট তৈরির নানা সরঞ্জাম। পুলিশের দাবি, শের সিং ওই ঘর থেকেই জাল নোট তৈরি করত। পুলিশের অভিযানে সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে ১০০ টাকার জাল নোট। মোট ১,৯৯১টি ১০০ টাকার নোট পাওয়া গিয়েছে। এছাড়াও ৫০ টাকার ৭১টি এবং ৫০০ টাকার চারটি জাল নোট উদ্ধার হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া জাল নোটের মূল্য ২ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা। এই খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন উত্তরপ্রদেশের একটি পঞ্জাব ন্যাশান্যাল ব্যাঙ্কের শাখার সিন্দুক থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার জাল নোট।  

আরও পড়ুন: শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

তদন্তে পুলিশের দাবি, চক্রটি বড় কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যাঙ্কিং ব্যবস্থাকে নিশানা না করে ছোট দোকানগুলিতে জাল নোট ছড়ানোর চেষ্টা করত। বিশেষ করে কানপুর সেন্ট্রাল রেলস্টেশন এবং আশপাশের রেলস্টেশন ও ভিড়ভাট্টা বাজারের ছোট দোকানগুলিকে টার্গেট করা হত। চা, জল, খাবার বা ছোটখাটো কেনাকাটার মাধ্যমে জাল নোট বাজারে চালানোর চেষ্টা করা হত বলে পুলিশের অনুমান। 

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

কড়া নিরাপত্তার মধ্যে মেদিনীপুর আদালতে আনা হল সুমিত রায়কে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা