শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে আগাম জামিনের রক্ষাকবচ না মেলার পরই বৃহস্পতিবার সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ভবানীভবনে। সেখানেই রাত কাটানোর পর আজ শুক্রবার সকালে আদালতে পেশ করার জন্য মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট সুমিত রায়ের রক্ষাকবচ প্রত্যাহার করে। সেই নির্দেশ সামনে আসার পরই তাঁর সন্ধানে কালীঘাটে পৌঁছে যায় সিআইডি এবং এসটিএফ-এর একটি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সুমিতের বাড়ির আশপাশে নজরদারি বাড়ানো হয়। তদন্তকারীদের দাবি, দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর অভিষেকের বাড়িতেই সুমিত রায়ের সন্ধান মেলে। প্রথমে বাড়ির দরজা বন্ধ ছিল। তদন্তকারী আধিকারিকরা দরজায় ডাকাডাকি করেন। কিছুক্ষণ পর দরজা খোলা হলে ভিতর থেকে সুমিতকে বের করে আনা হয়। দুপুর ১টা ৩২ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে CID।

আরও পড়ুন: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

বর্তমানে চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপস্থিতেই তাঁর আপ্তসহায়ককে গ্রেফতার করা হয়েছে। সুমিত রায়ের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি হয় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির পর সুমিত রায়ের উপর থাকা রক্ষাকবচ প্রত্যাহার করে আদালত। রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তদন্তের স্বার্থে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে জানান তিনি। শীর্ষ আদালতের নির্দেশের পরই সুমিতের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে CID ও STF। 

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী