স্কুলের স্টাডি রুমে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী, সুইসাইড নোটে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে একটি বেসরকারি স্কুলের স্টাডি রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নাবালিকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজেপি শাসিত ছত্তিশগড়ের যশপুর জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। রবিবার সন্ধ্যায় নবম শ্রেণির ওই ছাত্রী শাড়ি দিয়ে ছাদের রড থেকে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। যশপুরের সিনিয়র পুলিশ সুপার শশীমোহন সিং জানিয়েছেন, স্কুলটি বাগিচা থানার সীমানার একটি গ্রামে অবস্থিত। তিনি আরও বলেন, নির্যাতিতা পার্শ্ববর্তী সুরগুজা জেলার সীতাপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে স্কুলের অধ্যক্ষ কুলদীপন তোপনোর বিরুদ্ধে যৌন হেনস্থা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। এই নোট উদ্ধারের পরেরই স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়।

 একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনার পর শিক্ষা দফতর এবং পুলিশ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল তদন্ত করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, স্কুল ক্যাম্পাসের হোস্টেলটি অননুমোদিত ছিল। উপজাতি বিভাগের সহকারী কমিশনার সঞ্জয় সিং বলেন, “স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়া ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে মোট ২২ জন ছেলে এবং ১১ জন মেয়ে হোস্টেলে থাকত, যা বাধ্যতামূলক অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ। সমস্ত প্রাসঙ্গিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।” ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাগিচা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রদীপ রাঠিয়া বলেন, তদন্তের পরেই ঘটনার সঠিক কারণ জানা যাবে।

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর