এই মুহূর্তে

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

নিজস্ব প্রতিনিধি: গোপনীয়তার অধিকারের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আইপ্যাকের শীর্ষ কর্তা, জিতেন্দ্র মোহতার মোবাইল ফোন তদন্ত করতে পারবে ইডি। এমনই স্পষ্ট নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এই নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশি ঘিরে আগেই উত্তাল হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। তার রেশ ছড়ায় দিল্লিতেও। গত ৮ জানুয়ারি কলকাতার পাশাপাশি দিল্লিতে আইপ্যাকের অফিস থেকে জিতেন্দ্র মেহতার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ওই ফোনের তথ্য পরীক্ষা নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে জিতেন্দ্রর পক্ষের সাওয়াল করে আইনজীবী সিএ সুন্দরম দাবি করেন, ফোন পরীক্ষা করা হলে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে। মৌলিক অধিকারের সুরক্ষার প্রসঙ্গ তুলে তিনি অনুরোধ করেন মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত যেন ফোনে হাত না দেওয়া হয়।

আরও পড়ুন: আইনজীবী দেওয়ার টাকা নেই, জেলে বসে নিজের মামলার সওয়াল করতে চান মাওবাদী অর্ণব দাম

তবে আদালত সেই আবেদন মানেনি। বিচারপতিরা স্পষ্ট করে বলেন, তদন্তকারী সংস্থার আইনগত অধিকার রয়েছে এবং নির্দোষ নাগরিককে কীভাবে সুরক্ষা দিতে হয়, আদালত তা ভালোভাবেই জানে। এমনকি জিতেন্দ্রর আইনজীবীর যুক্তিতে বিস্ময় প্রকাশ করে বেঞ্চ প্রশ্ন তোলে—“আপনি এতটা ভয় পাচ্ছেন কেন?” তবে আদালত সেই আবেদন মানেনি। বিচারপতিরা স্পষ্ট করে বলেন, তদন্তকারী সংস্থার আইনগত অধিকার রয়েছে এবং নির্দোষ নাগরিককে কিভাবে সুরক্ষা দিতে হয় আদালত তা ভালোভাবেই জানে। এমনকি জিতেন্দ্রর আইনজীবীর যুক্তিতে বিস্ময় প্রকাশ করে বেঞ্চ প্রশ্ন তোলে,”আপনি এত ভয় পাচ্ছেন কেন?” শেষ পর্যন্ত আদালত জানিয়ে দেয় তদন্তের স্বার্থে ইডি মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখতে পারবে। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

উল্লেখযোগ্যভাবে, দিল্লিতে ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত হলেও কলকাতায় তা সম্ভব হয়নি। ওই দিন আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি থানায় ইডি। হঠাৎ সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই ঘটনাও রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের পাশে থাকবে দিল্লি’, তারেক রহমানকে শুভেচ্ছা মোদির

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে চার বছরে খরচ কত? জানলে ভিড়মী খাবেন

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

মোদির মাকে গালি দেওয়া যুবককে ৫ মাস পর জামিন দিল পটনা হাইকোর্ট

এপস্টিন–হরদীপ সিং পুরীর ইমেল প্রকাশ্যে, চাপে পড়ে সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতে ফিরে আসুন, পলাতক ঋণখেলাপি বিজয় মালিয়াকে নির্দেশ বোম্বে হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ