জাতীয় নিরাপত্তার স্বার্থে চারধাম রাস্তা চওড়া করতে অনুমতি দিল সুপ্রিম কোর্ট

দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়। অন্য পাহাড়ি এলাকার সঙ্গে একে গুলিয়ে ফেলা যাবে না। প্রতিরক্ষা মন্ত্রকের যুক্তি গ্রহণযোগ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ি রাস্তা চওড়া করতে হলে কাটা পড়বে অসংখ্য গাছ, সেই সঙ্গে পরিবেশের প্রভুত ক্ষতি হবে, এই দাবি তুলে অলাভজনক সংস্থা ‘গ্রিন ডুন’ সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিল। কেন্দ্রীয় সরকারের চারধাম প্রকল্পের অন্তর্গত রাস্তা আরও চওড়া করার সিদ্ধান্তের প্রতিবাদেই এই মামলা হয়েছিল। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত এই মামলার রায় দিয়েছে। রায় গিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষেই। বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ দেশের নিরাপত্তা স্বার্থের কথা মাথায় রেখে রায়ে বলেন, ‘দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়। অন্য পাহাড়ি এলাকার সঙ্গে একে গুলিয়ে ফেলা যাবে না। প্রতিরক্ষা মন্ত্রকের যুক্তি গ্রহণযোগ্য। সেনার যাতায়াতের সুবিধার কথা ভাবা প্রয়োজন। সামরিক সরঞ্জাম নিয়ে যাতায়াতের জন্য রাস্তা চওড়া করার বিশেষ প্রয়োজন রয়েছে। পাশাপাশি সবুজ প্রকৃতি রক্ষাও গুরুত্বপূর্ণ’। এরপরই কেন্দ্রীয় সরকারের আবেদন আবেদনে মঞ্জুরি দেয় সুপ্রিম কোর্ট।

এই মামলায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের যুক্তি ছিল, শুধুমাত্র তীর্থযাত্রীদের সুবিধার জন্য নয়, দেশের নিরাপত্তা ও সর্বভৌমত্বের স্বার্থেও এই রাস্তা চওড়া করা জরুরি। কারণ ইতিমধ্যেই সীমান্তে হেলিপ্যাড তৈরি করেছে চিন। সীমান্তের কাছাকাছি সৈনসমাহারও বাড়াচ্ছে তাঁরা। ফলে ভারতীয় সেনার সাজ-সরঞ্জাম, ভারী ভারী যানবাহন ও যন্ত্রপাতি, ট্যাঙ্ক সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়া জরুরি। আর এর জন্যই চারধাম রাস্তা চওড়া ও শক্তোপক্তো করার প্রয়োজন। কেন্দ্রের এই যুক্তি মেনে নেয় দেশের সর্বোচ্চ আদালত। তবে পরিবেশের দিকটিও খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। এর জন্য একটি কমিটি গঠন করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। এই কমিটির নেতৃত্বে থাকবেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ কে সিক্রি। এছাড়াও বিশেষ কমিটিতে থাকবেন ন্যাশানাল এনভায়রনমেন্টাল রিসার্চ ইন্সটিটিউট ও কেন্দ্রের পরিবেশ মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি। প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন এই কমিটি চার মাস অন্তর সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার