‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষায় প্রতিবছরই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। যদিও সেই প্রশ্নপত্র ফাঁস রুখতে তৎপর কেন্দ্র। কিন্তু কোথাও যেন পদক্ষেপে ভুল হচ্ছে, সেটা শোধরাতেই কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। নিট-ইউজি-র প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই আজ, শুক্রবার শুনানি ছিল সুুপ্রিম কোর্টের বিচারপতি পি ভি নরসিমা ও বিচারপতি অলোক আর্ধের ডিভিশন বেঞ্চে।

মামলার শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়, ‘সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা স্থানান্তরের জন্য আপনারা কী করছেন, অনুগ্রহ করে আমাদের জানান। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে স্থানান্তরিত হলে আপনারা কীভাবে ডেটা সুরক্ষিত রাখবেন। অনুগ্রহ করে তাও জানাবেন। আমরা নিশ্চিত করব যেন সবকিছু প্রাতিষ্ঠানিক রূপ পায়। এইভাবে সবকিছু চলতে পারে না।’ একই সঙ্গে মামলার শুনানিতে আদালত কেন্দ্রকে পরামর্শ দেয়, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশের বাইরে গিয়েও কীভাবে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা যায়। সঙ্গে জয়েন্ট পরীক্ষার মডেল অনুসরণ করা যায় কি না, সেই ব্যাপারেও ভাবনাচিন্তা করতে বলেছেন বিচারপতিরা।

আরও পডুন: ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

মামলার শুনানিতে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি শীর্ষ আদালতকে জানান, কেন্দ্র বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। পরীক্ষার্থীদের বাড়ি গিয়ে সমস্যার কথা শোনা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আরও কিছুদিন সময় লাগবে। তারপরেই পরিষ্কারভাবে জানানো সম্ভব হবে। যদিও কেন্দ্রের দাবি মানতে নারাজ সুপ্রিম কোর্ট। নিট ইউজি সংক্রান্ত মামলার শুনানি বেশি পিছিয়ে দিতে চাইছে না দেশের শীর্ষ আদালত। আগামী ২৭ জুলাই ফের এই মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গোটা দেশজুড়ে যখন আন্দোলন চলছে। তখনই সুুপ্রিম কোর্টে এই মামলার শুনানি এক আলাদা গুরুত্ব পেয়েছে। নিট পরীক্ষাকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে তার দিকেই নজর রাখছে পডুয়ারা।

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?