ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

দিল্লি বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রী ও শিক্ষকদের এই আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের অনুরোধে গতকাল (২৪ জুলাই) গভীর রাতে ২৬ দিনের অনশন ভেঙেছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। তাঁদের সঙ্গে যোগ দিয়ে দেশের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবি তুলেছে জেনজি। তবে ওয়াংচুক অনশন ভাঙলেও তিনি বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দিল্লির যন্তর-মন্তরে সমেবত হয়ে একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রী ও শিক্ষকদের এই আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বলিউডের একাংশ। সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমন একটি নির্দেশ দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী পূজা ভাটও।

 

আরশোলা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে বিক্ষোভ মুম্বই ও বেঙ্গালুরুর মতো শহরেও ছড়িয়ে পড়েছে, যেখানে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন। এমন আবহে গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই), দিল্লি বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ‘প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ, আপনাদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে মনে রাখবেন, নয়াদিল্লির যন্তর-মন্তরে যেকোনও বেআইনি সমাবেশ এবং বিক্ষোভের আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে এটি কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই ধরনের কার্যকলাপ শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাঁদের পড়াশোনার অগ্রগতি ও পেশাগত সুযোগের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। সেই অনুযায়ী, সকল শিক্ষার্থীকে যন্তর মন্তর থেকে দূরে থাকতে এবং নিজেদের নিরাপত্তা ও আইন মেনে চলাকে অগ্রাধিকার দিতে আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতিকে আরও উস্কে দেওয়ার জন্য বিপুল পরিমাণে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য তৈরি ও প্রচার করা হচ্ছে, তাই আপনাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

 

এর কয়েক ঘণ্টা পর, পূজা ভাট দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের চরম নিন্দা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘শিক্ষার্থীদের কণ্ঠস্বর দমন করা হলে তাঁদের নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। আমরা যদি সত্যিই তাঁদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, তবে নীরবতার ষড়যন্ত্র বজায় রাখার পরিবর্তে তাঁদের কথা বলার অধিকারকে আমাদের সমর্থন করতে হবে।’

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম