ডি কে শিবকুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা খারিজ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর তাঁর আগেই স্বস্তি পেলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।এদিন কংগ্রেস নেতার বিরুদ্ধে ওঠা   ২০১৮ সালের আর্থিক তছরুপের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরে কংগ্রেস নেতাকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা। পরের মাসেই তাঁকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট।

জামিন পেয়ে শিবকুমার তখন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছিলেন। কংগ্রেস নেতা বলেছেন যে বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। ২০১৭ সালে কংগ্রেস নেতা ও তাঁর সহযোগীদের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি হয়। এরপরেই ইডি তদন্ত শুরু করেছে। সেইসময় ইডির আধিকারিকরা অভিযানে প্রায় ৩০০ কোটি টাকার নগদ উদ্ধার করা হয়েছে। শিবকুমার পাল্টা দাবি করেন, ওই টাকা বিজেপির সঙ্গে যুক্ত। ইডির সেই অভিযোগের  ভিত্তিতে ২০১৯ সালের সেপ্টেম্বরে ডি কে শিবকুমারকে গ্রেফতার করে তিহার জেলে পাঠায় ।

 তবে ২০১৯ সালের অক্টোবরে দিল্লি হাইকোর্ট ২৫ লক্ষ টাকার বন্ডে আর্থিক তছরুপ মামলায় জামিন পেয়েছিলেন শিবকুমার। কিন্তু,  তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। এরপরেই শিবকুমার ২০১৯ সালে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং ইডির জারি করা সমন খারিজ করার আবেদন জানিয়েছিলেন।  অবশেষে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করল সুপ্রিম কোর্ট।

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে