৩১ অগস্ট পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : SSC নিয়োগের সময়সীমা আরও ৮ মাস বাড়াল সুপ্রিমকোর্ট। চাকরিহারা যোগ্য শিক্ষকরা ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ অগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন। ৩১ অগস্ট পর্যন্ত বেতনও পাবেন তাঁরা। নিয়োগ প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছ করার জন্য রাজ্যকে আরও অতিরিক্ত সময় দিল দেশের শীর্ষ আদালত।

চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রিমকোর্টের কালির আঁচড়ে চাকরি গিয়েছিল ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর। তারমধ্যে রয়েচেন যোগ্য ও অযোগ্য শিক্ষকরা। যোগ্য শিক্ষকদের কথা চিন্তা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার মেয়াদ বলা হয়েছিল। ততদিনে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ দেওয়ার কথাও বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু হাতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। তাই সুপ্রিমকোর্ট সমস্ত দিকে নজরে রেখে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আরও ৮ মাস বাড়িয়েছে। বলা হয়েছে, ৮ মাসের মধ্যে নতুন নিয়োগ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া সঠিক করার জন্য নিয়োগের সময়সীমা বদ্ধির আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ। ৩১ ডিসেম্বরের সময়সীমাকে বৃদ্ধি করার জন্য় আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ ডিসেম্বর নয়, ৩১ অগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন যোগ্য শিক্ষকরা। ওই ৮ মাস তাঁরা বেতনো পাবেন। ফলে একটু হলেও স্বস্তিতে যোগ্য শিক্ষকরা। আরও ৮ মাসের জন্য তাঁদের কর্মক্ষেত্রের সময় বেড়েছে। তবে রাজ্যকে তারমধ্যেই নতুন নিয়োগ করার কথাও বলা হয়েছে।

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা