রাম নবমীর শোভাযাত্রায় ঝাড়খণ্ডকে বিদ্যুৎ বিচ্ছিন্নের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি : রাম নবমীর শোভাযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝাড়খণ্ডকে বিদ্যুৎ বিচ্ছিন্নের অনুমতি শীর্ষ আদালতের। রামনবমী উপলক্ষ্যে দেশের বিভিন্নপ্রান্তে চলবে শোভাযাত্রা। লরি সহ বড় গাড়ি নিয়ে শোভাযাত্রা করবেন রামপ্রেমীরা। সেই জন্য নিরাপত্তার দিকে কড়া নজরদারি যেমন চলে, কোনও দুর্ঘটনা এড়াতে সদা সতর্ক থাকতে হয় পুলিশ প্রশাসনকে।

আগামী রবিবার গোটা দেশের পাশাপাশি ঝাড়খণ্ডেও বের হবে রাম নবমীর শোভাযাত্রা। শোভাযাত্রা যেসকল রাস্তায় চলবে, সেই এলাকাকে শোভাযাত্রা চলাকালীন বিদ্যুতবিচ্ছিন্ন রাখার অনুমতি ঝাড়খণ্ড সরকারকে দিয়েছে শীর্ষ আদালত।

জানা গিয়েছে, ঝাড়খন্ড হাইকোর্ট ধর্মীয় মিছিলের সময় বিদ্যুত বন্ধ রাখায় অনুমতি দেয়নি। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে বাতিল করে সুপ্রিম কোর্ট শোভাযাত্রার সময় নির্দিষ্ট এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন রাখার কথা বলা হয়েছে।

শুক্রবার জেএমএম-নেতৃত্বাধীন রাজ্য সরকারের পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট কপিল সিবাল বলেছেন, রাম নবমী মিছিলের সময় লোকেরা সাধারণত দীর্ঘ পতাকা বহন করে, যা রাজ্যে বৈদ্যুতিক তারে লেগে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটাতে পারে।

সু্প্রিম কোর্টের বেঞ্চ অবশ্য ঝাড়খণ্ড সরকারকে বিদ্যুতের কাট সর্বনিম্ন স্তরে রাখার আবেদন করেছে। মিছিলের রুটও সীমাবদ্ধ রাখতে বলেছিল। বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হলেও হাসপাতালের পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার ঝাড়খণ্ডে রামনবমীর শোভাযাত্রায় যাতে কোনও রকম অশান্তি না হয়, সেদিকে কড়া নজরদারি চালাবে পুলিশ-প্রশাসন।

ঝাড়খন্ডের পাশাপাশি বাংলাতেও কড়া নজরদারিতে হবে রামনবমীর শোভাযাত্রা। ইতিমধ্যেই রাজ্যে সুষ্ঠুভাবে শোভাযাত্রা সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে বৈঠকও করা হয়েছে।

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকা র ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ