মানবিক সুপ্রিম কোর্ট, নাবালিকাকে লক্ষাধিক টাকা অর্থ সাহায্য

সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  লরি দুর্ঘটনায় একটি পা হারিয়ে গিয়েছিল। ছয় বছরের শিশুকন্যার। সেটা ১০ বছর আগের ঘটনা। ক্ষতিপূরণ চেয়ে প্রথমে মোটর অ্যাক্সিড্যান্ট ক্লেমস ট্রাইবুন্যালের দ্বারস্থ হয় তাঁর বাবা। ট্রাইবুন্যাল যৎসামান্য ক্ষতিপূরণের নির্দেশ দেয়। ক্ষতিপূরণের অঙ্ক ছিল আট লক্ষ টাকার বেশি।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক হাইকোর্টে গেলে হাইকোর্ট ক্ষতিপূরণের অঙ্ক বৃদ্ধি করে। সেটা বেড়ে দাঁড়ায় ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা। সেই সঙ্গে ক্ষতিপূরণের ওপর ছয় শতাংশ হারে সুদ ধার্য করে। কর্নাটক হাইকোর্টের রায়ে অখুশি হলে শিশুকন্যার বাবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের জন্য ৫৩ লক্ষ টাকা ধার্য করে।

রায়ে সর্বোচ্চ আদালত বলেছে, দুর্ঘটনায় একটি মেয়ের জীবন কার্যত নষ্ট হয়ে গিয়েছে। একটা পা দিয়ে বাকিদের মতো সে সুস্থ-স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। ভবিষ্যৎ জীবনে সে আয় করবে কীভাবে সেটাও বড় প্রশ্ন। তাই, তার অর্থের দিক থেকে আগামীদিনে শিশুকন্যা যাতে ঘোরতর সমস্যায় না পড়ে, তার জন্য এই পরিমাণ ক্ষতিপূরণ বরাদ্দ করা হল।

সর্বোচ আদালতের বিচারপতি হেমন্ত গুপ্তা এবং বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার সঙ্গে একটি মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। বাকিরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারলেও এই মেয়ে স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবে না। আদৌ সে চাকরি করে অর্থ রোজগার করতে পারবে কি না, সেটাও বলা সম্ভব নয়। তাই, তাঁর ভবিষ্যৎ জীবনকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করতেই এই ক্ষতিপূরণ ধার্য করা হল।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার