অনিল অম্বানীর সংস্থার বিরুদ্ধে ইডির তদন্তের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: ধীরুভাই আম্বানি গ্রুপ (এডিএজি), অনিল আম্বানি এবং গ্রুপ কোম্পানিগুলির সঙ্গে জড়িত ৪০ হাজার কোটি টাকার বিশাল আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির তদন্তের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই অনিল, এডিএজি এবং এডিএজি নিয়ন্ত্রিত সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই ও ইডি-কে চার সপ্তাহের মধ্যে নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। 

অনিল আম্বানির প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি শীর্ষ আদালতকে আশ্বস্ত করেছেন যে পিআইএল আবেদনকারী এবং প্রাক্তন আমলা ইএএস শর্মা যখন আশঙ্কা করেছিলেন যে তিনি পালিয়ে যেতে পারেন। তবে তিনি জানিয়েছেন ইএএস শর্মা সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া দেশ ছেড়ে যেতে পারবেন না। বুধবার বেঞ্চ বলেছে, “ইডি এবং সিবিআই উভয়ই ইতিমধ্যে সময় নিয়েছে, এবং আমরা আশা করি যে উভয় সংস্থাই দ্রুত পদক্ষেপ নেবে।” 

আরও পড়ুন: ভোটের মুখে ময়নাগুড়িতে বিজেপির অন্দরে তুঙ্গে ‘আদি-নব্যের লড়াই, অস্বস্তিতে শমীকরা

এই প্রসঙ্গে উল্লেখ্য, রিলায়্যান্স এডিএজি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা এবং তার কর্ণধার অনিলের বিরুদ্ধে বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা অন্যত্র সরানোর অভিযোগ উঠেছে । এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী সংস্থাগুলি তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে  । গত মাসে সেই মামলায় সুপ্রিম কোর্ট নতুন করে অনিল ও তাঁর গোষ্ঠীকে নোটিস পাঠিয়েছিল। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল ‘এটাই শেষ সুযোগ’ । সেই সময়েই এই অভিযোগের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে  তা জানানোর জন্য ১০ দিনের মধ্যে সিবিআই, ইডি-কে সেই তথ্য জানাতেও নির্দেশ দেওয়া হয়েছিল। একই মামালায় কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থার জবাব শুনে উষ্মা প্রকাশ করে বুধবার বেঞ্চ বলেছে, ‘‘তদন্তে কেন দেরি হচ্ছে! এমন বিলম্বের কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই।’’  

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের