মোদিকে নিয়ে ডকুমেন্টারিতে কেন নিষেধাজ্ঞা, কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

আগামী তিন সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির (BBC) বানানো তথ্যচিত্রের (Documentary) উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কেন, কারণ জানতে চেয়ে এবার কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

মোদির উপর নির্মিত ডকুমেন্টারিটি পাবলিক ডোমেইন থেকে সরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশের আসল রেকর্ড চেয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না (Sanjiv Khanna) এবং এমএম সুন্দ্রেশের (MM Sundresh) ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে প্রতিক্রিয়া জানানোর জন্য তিন সপ্তাহের সময় দিয়েছে। এপ্রিলে এই মামলা নিয়ে পরবর্তী শুনানি হবে বলেও সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে। এদিন ডিভিশন বেঞ্চ বলেছে, ‘আমরা নোটিস জারি করছি। তিন সপ্তাহের মধ্যে নথি-সহ হলফনামা জমা করতে হবে। তার পরের দুই সপ্তাহের মধ্যে তথ্যচিত্র নিয়ে আপত্তির কারণ জানাতে হবে।’

বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রবীণ সাংবাদিক এন রাম, অ্যাক্টিভিস্ট-আইনজীবী প্রশান্ত ভূষণ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র একসঙ্গে একটি মামলা দায়ের করেছিলেন শীর্ষ আদালতে। আরেকটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী এমএল শর্মা। উল্লেখ্য গত ২১ জানুয়ারি কেন্দ্র সরকার তথ্য প্রযুক্তি আইন ২০২১ এর অধীনে জরুরি বিধান ব্যবহার করে নির্দেশ দিয়েছিল, বিতর্কিত ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ এর লিঙ্ক শেয়ার করা হয়েছে এমন একাধিক ইউটিউব ভিডিও এবং টুইটার পোস্ট ব্লক করার জন্য।

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো