Supreme Court: ঘৃণা ভাষণে রাশ টানতে হবে: সুপ্রিম কোর্ট

মামলার পরবর্তী শুনানি ৩১ অক্টোবর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে ঘৃণা ভাষণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত বলেছেন, ঘৃণা ভাষণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে। এই ধরণের ভাষণ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। টানতে হবে রাশ। 

দেশজুড়ে ঘৃণা ভাষণ উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হরপ্রীত মনসুখানি সায়গল। মামলায় তিনি বলেন, ঘৃণা ভাষণে রাষ্ট্রের পরোক্ষ মদত রয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এই ব্যাপারে নিশ্চুপ। ঘৃণা ভাষণের বলি হচ্ছেন সাধারণ মানুষ। মামলায় তিনি অংশীদার করেন কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। মামলায় তিনি উল্লেখ করে সাম্প্রতিক কয়েকটি ঘটনাবলী, যার নেপথ্য কারণ ঘৃণা ভাষণ।

শুনানি চলাকালীন আবদেনকারীর আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চকে বলেন, ঘৃণা ভাষণ বর্তমানে একটি অস্ত্রে পরিণত হয়েছে। ঘৃণা ভাষণ মূলত হিন্দু সম্প্রদায়ের তরফ থেকেই করা হচ্ছে। আর তার বলি হচ্ছেন যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মৃত্যু হয়েছে সাংবাদিক, সংবাদমাধ্যমের কর্মী। সুশান্ত সিং রাজপুতের মতো তারকাকেও এই ঘৃণা ভাষণের বলি হতে হয়েছে। এই ধরনের ভাষণ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

আর্জি বিবেচনা করে প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ আবেদনকারীকে বলেছে, তিনি মামলার পরবর্তী শুনানির দিন একটি এফিডেভিট দাখিল করুক। সেখানে উল্লেখ করা হোক, সাম্প্রতিক অতীতে দেশে কোথায় কোথায় ঘৃণা ভাষণে মৃত্যু হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ অক্টোবর।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার