সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, দিল্লি সরকারের হাতে থাকবে আমলাদের বদলির অধিকার

সুপ্রিম নির্দেশে খুশির হাওয়া আপ শিবিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। দিল্লির আমলাদের বদলির অধিকার থাকবে দিল্লির সরকারের হাতে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে। সুপ্রিম নির্দেশে খুশির হাওয়া আপ শিবিরে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud), বিচারপতি এমআর শাহ (Justice MR Shah), বিচারপতি কৃষ্ণ মুরারি (Justice Krishna Murari), বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli), বিচারপতি পিএস নরসিমা (Justice PS Narasimha) –এর সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, পাবলিক অর্ডার, আইন-শৃঙ্খলা এবং ভূমি ছাড়া যাবতীয় বিষয়ের ক্ষেত্রে দিল্লি সরকারের হাতে ক্ষমতা থাকবে। এদিন শীর্ষ আদালত জানায় দিল্লি কেন্দ্রশাসিত রাজ্য হওয়ায় অন্য রাজ্যের তুলনায় অধিকার কম। নির্বাচিত সরকার মানুষের কাছে জবাব দিতে বাধ্য। নির্বাচিত সরকারের প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ থাকা দরকার বলে মন্তব্য করে আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘যদি একজন অফিসার সরকারের ডাকে সাড়া না দেয়, তাহলে যৌথ দায়বদ্ধতা কমিয়ে দেওয়া হয়’

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন আরও বলেন, ‘দিল্লি বিধানসভাকে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করার জন্য আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। মৌলিক কাঠামোর একটি অংশ গঠন করে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিভিন্ন স্বার্থের বেঁচে থাকা নিশ্চিত করে এবং বিভিন্ন চাহিদা মেটায়।’

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!