SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালে আবেদন জানানোর পরও সুরাহা হয়নি। নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। যার ফলে বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে ডিলিটেড ভোটাররা যেন বঞ্চিত না হোন, এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই বিষয়ে আজ, শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস দিল দেশের সর্বোচ্চ আদালত। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারে ভোটার তালিকায় নাম থাকা ব্য়ক্তিরাই শুধুমাত্র আর্থিক সাহায্যে পাবে। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাঁদের আর্থিক সাহায্য করা হবে না। সেই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসেনজিৎ বসু নামের এক ব্যক্তি।

তিনি সর্বোচ্চ আদালতে আর্জি জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ফলে আর্থিক ও সামাজিক সুবিধা প্রদানকারী অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের আওতা থেকে কাউকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া উচিত নয়। বিশেষ করে রেশন ও অন্নপূর্ণা যোজনা থেকে কারোর নাম যাতে বাদ না দেওয়া হয় সেই দিকটি দেখতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলার শুনানিতেই আজ, শুক্রবার এমন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ। এসআইআরের ফলে ভোটার লিস্ট থেকে বাদ পড়া ব্যক্তিরা আদৌ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে পারেন কিনা সেটা খতিয়ে দেখা হবে বলে এদিন জানিয়েছে সুুপ্রিম কোর্ট। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পডুন: হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

তবে এদিন এসআইআর সংক্রান্ত বিষয়ে ফের একবার নাগরিকত্বের দিক নিয়ে মামলাকারীর আইনজীবী প্রশ্ন করেন। যদিও সেই বিষয়ে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘আমরা এ বিষয়ে সচেতন। বিহার এসআইআর মামলায় আমাদের রায়ে স্পষ্ট করে জানিয়েছি যে, ভোটাধিকার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু কমিশন কোনওদিন নাগরিকত্বের দিকটি নির্ধারণ করতে পারে না। নাগরিকত্ব আইনের অধীনে বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তা প্রেরণ করা নির্বাচন কমিশনেরই দায়িত্ব।’ সুপ্রিম কোর্ট এদিন এও বলে, এসআইআরের ফলে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও চিন্তার কোনও কারণ নেই। এসআইআর নাগরিকত্বের বিচার করে না।

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?