হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিধানসভায় সই জাল সংক্রান্ত মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তদন্তের মধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৩ জুলাই।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত চলবে। প্রয়োজন হলে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করতে পারবেন। তবে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এই নির্দেশ বহাল থাকায় রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভায় জমা পড়া একটি অভিযোগকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। কয়েকজন তৃণমূল বিধায়কের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাডে তাঁদের সই জাল করা হয়েছে। সেই অভিযোগ বিধানসভার স্পিকার সচিবালয়ে জমা পড়ে। প্রথমে হেয়ার স্ট্রিট থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। তদন্তের স্বার্থে ভবানীভবনে হাজির হয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, তদন্ত চললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তড়িঘড়ি কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। সেই অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদই এবার আরও এক মাস বাড়ানো হল।

আরও পড়ুনঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

উল্লেখ্য, এই মামলায় এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি। প্রথমদিকে তিনি হাজিরা এড়িয়ে গেলেও পরে তদন্তকারীদের সামনে উপস্থিত হন। দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা গোটা ঘটনায় তাঁর ভূমিকা এবং অভিযোগের নেপথ্যের তথ্য জানার চেষ্টা করেন। তদন্ত সূত্রে জানা গিয়েছিল, একাধিক প্রশ্নের উত্তরে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছিলেন। এদিকে মামলার তদন্ত এখনও চলছে। আগামী ২৩ জুলাই হাইকোর্টে পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ হতে পারে বলে আদালত সূত্রের খবর। এখন আদালতের নির্দেশ মেনেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিআইডি।

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…