অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে পারবেন তৃণমূল সাংসদ। শর্তসাপেক্ষে তাঁকে এই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ, সোমবার শীর্ষ আদালতের তরফে অভিষেককে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর বিদেশযাত্রার সব তথ্য দিতে হবে তদন্তকারীদের। তবেই তিনি বিদেশে যাওয়ার ছাড়পত্র পাবেন। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। মামলা রয়েছে বলেই চিকিৎসা করাতে যেতে বাধা দেওয়া যায় না, মন্তব্য সুপ্রিম কোর্টের।

তবে শীর্ষ আদালতের তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে। আদালতের নির্দেশ, অভিষেক তাঁর বিদেশ সফরের সম্পূর্ণ সূচি জানাবেন। আদালত ও তদন্তকারীদের সেইন তথ্য দিতে হবে। বিদেশে কোথায় থাকবেন, যে হাসপাতালে চিকিৎসা বা পরামর্শ নেবেন তার সংক্ষিপ্ত বিবরণ, সংশ্লিষ্ট চিকিৎসকের তথ্য জমা দিতে হবে। দেশে ফেরার নির্ধারিত তারিখ এবং যাতায়াতের বিমানের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ডিপ্লোম্যাটিক পাসপোর্টও জমা দিতে হবে রাজ্য পুলিশের কাছে। তৃণমূল সাংসদের জমা দেওয়া কোনও তথ্যই বাইরে প্রকাশ করা যাবে না, রাজ্য পুলিশকে এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পডুন: অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

চোখের চিকিৎসার জন্য় বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। যদিও তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের মন্তব্য ছিল, ভারতে বা কলকাতাতে চিকিৎসা করাতে হবে তৃণমূল নেতাকে। গতকাল, বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। বিচারপতি জানিয়েছিলেন, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য গত বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশে গিয়ে চিকিৎসার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে স্পষ্টি জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর মক্কেল এসএসকেএম-এ যাবেন না। তারপরেই পুরো মামলাই খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেখানেই তাঁর আর্জির ভিত্তিতে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ