‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আজ, বুধবার দেশের শীর্ষ আদালতে এই সংক্রান্ত বিষয়ে শুনানি ছিল। যাকে কেন্দ্র করে ক্ষোভপ্রকাশ করে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহর ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে শুনানি চলাকালীন বলা হয়, ‘নির্বাচন প্রক্রিয়া বৈধ না হলে মাদ্রাসায় কোনও নিয়োগই সঠিক হওয়া সম্ভব নয়। গত ১০ বছরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে।’ অর্থাৎ নাম না করে তৃণমূল কংগ্রেসের জমানায় শিক্ষক থেকে পুর নিয়োগে যে দুর্নীতি হয়েছে, আর তাতে বঞ্চিত হয়েছেন যোগ্যরা তা ঘুরপথে ফের একবার বলে দিল সুুপ্রিম কোর্ট। 

আরও পডুন: গড়িয়াতে বেআইনি দখলদারদের হঠাতে শুরু অভিযান, আনা হয়েছে বুলডোজার

এদিন মাদ্রাসায় প্রায় এক হাজারের কাছাকাছি বিতর্কিতভাবে নিযুক্ত শিক্ষক, শিক্ষাকর্মীদের মধ্যে ১০ জনের নিয়োগকে নমুনা হিসেবে ধরে শুনানি করেছিল সুপ্রিম কোর্ট। যা নিয়ে একাধিক অনিয়ম লক্ষ্য করে দেশের সর্বোচ্চ আদালত। মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘তিনটি বিষয়ের উপর নির্ভর করে বিচার করতে হবে, নিয়োগ বৈধ কি না। প্রথমত, নিয়োগ প্রক্রিয়া সরকারি নিয়মে অনুমোদিত কি না, তা দেখতে হবে। সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে। তৃতীয়ত, প্রার্থী বৈধ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাস করেছেন কি না, তাও খতিয়ে দেখতে হবে। যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের থেকে অনেক বেশি যোগ্যরা সুযোগ পাননি। সে ক্ষেত্রে কী হবে? পুরো নিয়োগ প্রক্রিয়াতে স্বজনপোষণ হয়েছে।’

২০১৬ সালের পর থেকে পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির পরিচালন সমিতি একতরফাভাবে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করেছে। এমনটাই অভিযোগ ছিল। মাদ্রাসা সার্ভিস কমিশনকে এড়িয়েই সমস্ত নিয়োগ চলছিল বলে জানা যায়। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একাধিক যোগ্য চাকরি প্রার্থীরা। সেই মামলারই শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা