জোর ধাক্কা হেমন্তের, অন্তর্বর্তী জামিন দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল না স্বস্তি। বুধবার  ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের  অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ।  এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জমি কেলেঙ্কারি মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী আর্জি খারিজ করে দেয় । এরফলে  লোকসভার নির্বাচনের মধ্যে  জেল থেকে জামিন পেলেন না হেমন্ত সোরেন।

এদিন সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময় বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানায়, হেমন্ত সোরেনের আবেদন গ্রহণ করা হবে না। কারণ, তিনি এখন নিম্ন আদালত যে চার্জশিট দিয়েছে তা প্রকাশ করেনি। এরপরেই সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিনের আর্জি তুলে নেয় হেমন্ত সোরেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অবৈধ জমি বন্টন মামলায় জড়িত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি রয়েছেন। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালত এবং ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোরেন। যদিও তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়। এর পরেই লোকসভা ভোটে দলের হয়ে প্রচার করার জন্য অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গত ১৭ মে মামলার শুনানিতে হেমন্তের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘ঝাড়খণ্ডে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ইতিমধ্যেই চার আসনে ভোট হয়েছে। সোমবার আরও তিন আসনে ভোট রয়েছে। দলীয় প্রার্থীদের জন্য প্রচার চালাতে আমার মক্কেলকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হোক। অনতিবিলম্বে অন্তর্বতী জামিন মঞ্জুর করা না হলে ভোট শেষ হয়ে যাবে। জামিন মঞ্জুর হলে সেক্ষেত্রে ১ জুন শেষ দফার ভোটের পরের দিন আত্মসমর্পণ করবেন।’ যে মামলায় গ্রেফতার করা হয়েছে তাতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করেন সিব্বল। এর পরেই কেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে ইডির জবাব তলব করে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। এই আবহেই হেমন্তের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২